সংবাদ শিরোনাম ::
চলনবিলের বুকে সাড়ে তিনশ বছরের ইতিহাসের সাক্ষী বারুহাস ইমামবাড়া সলঙ্গায় হত্যা মামলায় বাবা-ছেলে গ্রেফতার কামারখন্দের আতিয়াকে রাজকীয় আয়োজনে বিয়ে দিলেন মামুন বিশ্বাস বিএনপিকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না: ইকবাল হাসান মাহমুদ টুকু তেঁতুলিয়া ইউপি নির্বাচন ঘিরে গণসংযোগে যুবদল নেতা ইকবাল হাসান শাহ তাড়াশে ঈদের আগে বেড়েছে গরু চুরি, আতঙ্কে খামারি ও কৃষকরা পোরশায় বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস পালিত, শ্রমিক অধিকারে গুরুত্বারোপ হাসপাতাল চত্বরে জলাবদ্ধতা দুর্ভোগে রোগী ও স্বজনেরা সাবেক এমপির গাড়িতে হামলার মামলায় আ.লীগ নেতা ইউপি চেয়ারম্যান গ্রেফতার তাড়াশে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

তাড়াশে সম্পত্তি নিয়ে প্রতারণার অভিযোগ, সাবেক উপজেলা চেয়ারম্যানের শ্যালকের বিরুদ্ধে বেদখলের চেষ্টা

সাব্বির মির্জা, তাড়াশ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:১৫:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
  • / ১১৯৩ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের তাড়াশে নন-জুডিসিয়াল স্ট্যাম্পে শর্তসাপেক্ষে লিখে দেওয়া সম্পত্তি বেদখলের অভিযোগ উঠেছে সাবেক উপজেলা চেয়ারম্যানের শ্যালক মোঃ শাহানুর রহমানের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, তাড়াশ পৌর শহরের বাসিন্দা ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনির শ্যালক মোঃ শাহানুর রহমান তার নিজ নামে থাকা তাড়াশ মৌজার জেএল নং ১৫৭, আরএস খতিয়ান নং ৭৪৮, আরএস দাগ নং ১১০-এর ৩৩ শতক জমির মধ্যে ১৬.৫ শতক জমি ২০২২ সালের ১৪ অক্টোবর ১০০ টাকার নন-জুডিসিয়াল স্ট্যাম্পে সম্মতিপত্রের মাধ্যমে তার বড় ভাই মোঃ মিজানুর রহমানের নামে লিখে দেন।

পাল্টা হিসেবে মোঃ মিজানুর রহমানও তার নিজ নামে থাকা একই মৌজার আরএস খতিয়ান নং ৯১, আরএস দাগ নং ৯১-এর ১৬৪ শতক জমির মধ্যে ১৬.৫ শতক ছোট ভাই শাহানুর রহমানের নামে লিখে দেন। এ সংক্রান্ত স্ট্যাম্পের ক্রমিক নম্বরও উল্লেখ রয়েছে বলে অভিযোগে জানানো হয়েছে।

ভুক্তভোগীর দাবি, সম্মতিপত্র অনুযায়ী জমির মালিকানা পাওয়ার পর তিনি নিচু জমিতে নিজ খরচে মাটি ভরাট করে বসতভিটার উপযোগী করেন এবং পরে ওই জমি আসানবাড়ি গ্রামের মৃত শামছুল হকের ছেলে রিপনের কাছে লিজ দেন।

তবে অভিযোগ রয়েছে, পরবর্তীতে সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনির পরামর্শে শাহানুর রহমান এবং তার সহযোগীরা ওই জমি পুনরায় দখলে নেওয়ার চেষ্টা করছেন। এ নিয়ে বর্তমান ভোগদখলকারী ও লিজগ্রহীতাকে বিভিন্ন সময় ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ ওঠে।

ভুক্তভোগী মোঃ মিজানুর রহমান বলেন, “আমার আপন ছোট ভাই আমার সঙ্গে প্রতারণা করেছে। রাজনৈতিক ও পারিবারিক প্রভাব খাটিয়ে চুক্তিকৃত জমি অস্বীকার করে বেদখলের চেষ্টা করছে।”

এ বিষয়ে অভিযুক্ত শাহানুর রহমানের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, “এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।”

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

তাড়াশে সম্পত্তি নিয়ে প্রতারণার অভিযোগ, সাবেক উপজেলা চেয়ারম্যানের শ্যালকের বিরুদ্ধে বেদখলের চেষ্টা

আপডেট সময় : ০৭:১৫:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬