সংবাদ শিরোনাম ::
চলনবিলের বুকে সাড়ে তিনশ বছরের ইতিহাসের সাক্ষী বারুহাস ইমামবাড়া সলঙ্গায় হত্যা মামলায় বাবা-ছেলে গ্রেফতার কামারখন্দের আতিয়াকে রাজকীয় আয়োজনে বিয়ে দিলেন মামুন বিশ্বাস বিএনপিকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না: ইকবাল হাসান মাহমুদ টুকু তেঁতুলিয়া ইউপি নির্বাচন ঘিরে গণসংযোগে যুবদল নেতা ইকবাল হাসান শাহ তাড়াশে ঈদের আগে বেড়েছে গরু চুরি, আতঙ্কে খামারি ও কৃষকরা পোরশায় বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস পালিত, শ্রমিক অধিকারে গুরুত্বারোপ হাসপাতাল চত্বরে জলাবদ্ধতা দুর্ভোগে রোগী ও স্বজনেরা সাবেক এমপির গাড়িতে হামলার মামলায় আ.লীগ নেতা ইউপি চেয়ারম্যান গ্রেফতার তাড়াশে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

সলঙ্গায় হত্যা মামলায় বাবা-ছেলে গ্রেফতার

সলঙ্গা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:৫৪:১৫ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • / ৫৪৮ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের সলঙ্গায় হত্যা মামলায় অভিযুক্ত বাবা-ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে তাড়াশ উপজেলার হেমনগর কাটাবাড়ী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন হেমনগর কাটাবাড়ী গ্রামের আব্দুল ওহাব আলী ও তাঁর ছেলে জাকির হোসেন। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম আলী।

ওসি জানান, ২০২৫ সালের ২৪ মার্চ তাড়াশ থেকে মোটরসাইকেলে করে রোকনুজ্জামান ও নাসির উদ্দীন সিরাজগঞ্জ আদালতে যাচ্ছিলেন। পথে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সলঙ্গা থানার হরিণচড়া এলাকায় পৌঁছালে একটি মাইক্রোবাস দিয়ে তাঁদের মোটরসাইকেলকে চাপা দেওয়া হয়। এতে ঘটনাস্থলেই রোকনুজ্জামান ও নাসির উদ্দীন নিহত হন।

এ ঘটনায় নিহতদের পরিবারের পক্ষ থেকে আদালতে পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৮ থেকে ১০ জনকে আসামি করে মামলা করা হয়। মামলা হওয়ার পর থেকেই আসামিরা পলাতক ছিলেন।

পরে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে তাড়াশ উপজেলার হেমনগর কাটাবাড়ী এলাকায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে আব্দুল ওহাব আলী ও তাঁর ছেলে জাকির হোসেনকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সলঙ্গায় হত্যা মামলায় বাবা-ছেলে গ্রেফতার

আপডেট সময় : ০৮:৫৪:১৫ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬