সংবাদ শিরোনাম ::
কামারখন্দের আতিয়াকে রাজকীয় আয়োজনে বিয়ে দিলেন মামুন বিশ্বাস বিএনপিকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না: ইকবাল হাসান মাহমুদ টুকু তেঁতুলিয়া ইউপি নির্বাচন ঘিরে গণসংযোগে যুবদল নেতা ইকবাল হাসান শাহ তাড়াশে ঈদের আগে বেড়েছে গরু চুরি, আতঙ্কে খামারি ও কৃষকরা পোরশায় বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস পালিত, শ্রমিক অধিকারে গুরুত্বারোপ হাসপাতাল চত্বরে জলাবদ্ধতা দুর্ভোগে রোগী ও স্বজনেরা সাবেক এমপির গাড়িতে হামলার মামলায় আ.লীগ নেতা ইউপি চেয়ারম্যান গ্রেফতার তাড়াশে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার তাড়াশে বজ্রপাতে মৃত্যু,পরিবারের পাশে দাঁড়ালেন ইউএনও নুসরাত  তাড়াশে পুকুর সংস্কার করতে গিয়ে মিলল বিষ্ণু মূর্তি

হাসপাতাল চত্বরে জলাবদ্ধতা দুর্ভোগে রোগী ও স্বজনেরা

সাব্বির মির্জা, তাড়াশ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:৫৩:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২ মে ২০২৬
  • / ৭৭০ বার পড়া হয়েছে

বৃষ্টিপাতের প্রভাবে ভারী বর্ষণের ফলে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পয়োনিষ্কাশন ব্যবস্থা না থাকায় গতকাল শুক্রবার রাত থেকে শনিবার সকালের টানা বর্ষণের পর থেকে এমন পরিস্থিতির সৃষ্টি হয়। এতে করে দুর্ভোগে পড়েছেন রোগী ও স্বজনেরা। অনেকে চিকিৎসাসেবা না নিয়ে ফিরে গেছেন বলেও জানা গেছে।

জানা যায়, ভারী বর্ষণে তাড়াশ পৌর শহরের প্রফেসারপাড়া , খাঁনপাড়াসহ বিভিন্ন এলাকাতেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। এই হাসপাতালে কোটি কোটি টাকার উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন হলেও পয়োনিষ্কাশনের দিকে তেমন দৃষ্টি দেয়নি কেউ। ফলে বর্ষা শুরুর প্রথম ভারী বর্ষণেই দেখা দিয়েছে দুর্ভোগ।

তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মুখভাগে ড্রেনেজ ব্যবস্থা না থাকায়। সেই ড্রেন দিয়েও পানি প্রয়োজনমতো নিষ্কাশন না হওয়ায় হাসপাতাল চত্বর ময়লা পানিতে ভেসে গেছে। এতে করে সেবা নিতে আসা রোগী, হাসপাতালে ভর্তি থাকা রোগী ও তাঁদের স্বজন এবং সেবাদাতা চিকিৎসকসহ অন্যদেরও ভোগান্তি পোহাতে হয়। জলাবদ্ধতা দেখে অনেক রোগী চিকিৎসা না নিয়েই ফিরে গেছেন বলে জানিয়েছেন হাসপাতাল গেটে অবস্থান করা ব্যক্তিরা।

হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত এক চিকিৎসক বলেন, ভারী বর্ষণের মাঝেও আমাদের হাসপাতাল থেকে বেশ কিছু রোগী চিকিৎসাসেবা নিয়েছেন। তবে অন্যদিনের তুলনায় কম।

নাম প্রকাশ না করার শর্তে হাসপাতালের একজন কর্মচারী বলেন, তাড়াশ হাসপাতালে কোটি কোটি টাকার উন্নয়ন হয়েছে। কিন্তু এই হাসপাতালের পয়োনিষ্কাশনের দিকে কেউ কোনো দৃষ্টি দেয়নি। আগে পানি নিষ্কাশন ব্যবস্থা ছিল। দখলদারেরা ধীরে ধীরে তা দখল করে ফেলায় দুর্ভোগ স্থায়ী রূপ নিয়েছে।

তিনি আরও বলেন, হাসপাতালে সেবা নিতে আসা মানুষদের পচা দুর্গন্ধযুক্ত ময়লা পানি মাড়িয়ে আসা যাওয়া করতে হচ্ছে। এটা তাঁদের জন্য খুবই কষ্টদায়ক।

তাড়াশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো আশরাফুল ইসলাম বলেন, আমি এখানে নতুন এসেছি, আর ড্রেনের অবস্থা ভালো না যার কারণে বৃষ্টি হলে এখানে জলবদ্ধতা সৃষ্টি হয়। এ বিষয়ে পৌর প্রশাসককে অবগত করা হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

হাসপাতাল চত্বরে জলাবদ্ধতা দুর্ভোগে রোগী ও স্বজনেরা

আপডেট সময় : ০৮:৫৩:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২ মে ২০২৬