সংবাদ শিরোনাম ::
চলনবিলের বুকে সাড়ে তিনশ বছরের ইতিহাসের সাক্ষী বারুহাস ইমামবাড়া সলঙ্গায় হত্যা মামলায় বাবা-ছেলে গ্রেফতার কামারখন্দের আতিয়াকে রাজকীয় আয়োজনে বিয়ে দিলেন মামুন বিশ্বাস বিএনপিকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না: ইকবাল হাসান মাহমুদ টুকু তেঁতুলিয়া ইউপি নির্বাচন ঘিরে গণসংযোগে যুবদল নেতা ইকবাল হাসান শাহ তাড়াশে ঈদের আগে বেড়েছে গরু চুরি, আতঙ্কে খামারি ও কৃষকরা পোরশায় বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস পালিত, শ্রমিক অধিকারে গুরুত্বারোপ হাসপাতাল চত্বরে জলাবদ্ধতা দুর্ভোগে রোগী ও স্বজনেরা সাবেক এমপির গাড়িতে হামলার মামলায় আ.লীগ নেতা ইউপি চেয়ারম্যান গ্রেফতার তাড়াশে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

বেলকুচিতে বেকার যুবক ও নারীদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:৩৪:১১ পূর্বাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
  • / ৬৩৬ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের বেলকুচিতে বেকার যুবক ও যুব নারীদের কর্মমুখী ও আত্মনির্ভর করে তুলতে “ড্রাইভিং, দর্জি ও কম্পিউটার প্রশিক্ষণ” কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২ নভেম্বর ২০২৫) সকালে বেলকুচি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ২০২৫-২০২৬ অর্থবছরের উপজেলা পরিষদের রাজস্ব উন্নয়ন তহবিলের আওতায় এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আফরিন জাহান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (বেলকুচি সার্কেল) জনাব মোঃ হুমায়ুন কবির, সহকারী কমিশনার (ভূমি) জনাবা ইসরাত জাহান, এবং বেলকুচি থানার অফিসার ইন-চার্জ জনাব মোঃ শহিদুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনাব মোঃ জহুরুল ইসলাম, এবং সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জনাব দেবাশীষ কুমার ঘোষ।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, বর্তমান সরকার দেশের যুব সমাজকে দক্ষ ও কর্মসংস্থানের উপযোগী করে গড়ে তুলতে বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করছে। এই ধরনের উদ্যোগ বেকার যুবক ও নারীদের আত্মনির্ভরশীল করে তুলবে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের পাশাপাশি উপজেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বেলকুচিতে বেকার যুবক ও নারীদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন

আপডেট সময় : ১০:৩৪:১১ পূর্বাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫