সংবাদ শিরোনাম ::
কামারখন্দের আতিয়াকে রাজকীয় আয়োজনে বিয়ে দিলেন মামুন বিশ্বাস বিএনপিকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না: ইকবাল হাসান মাহমুদ টুকু তেঁতুলিয়া ইউপি নির্বাচন ঘিরে গণসংযোগে যুবদল নেতা ইকবাল হাসান শাহ তাড়াশে ঈদের আগে বেড়েছে গরু চুরি, আতঙ্কে খামারি ও কৃষকরা পোরশায় বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস পালিত, শ্রমিক অধিকারে গুরুত্বারোপ হাসপাতাল চত্বরে জলাবদ্ধতা দুর্ভোগে রোগী ও স্বজনেরা সাবেক এমপির গাড়িতে হামলার মামলায় আ.লীগ নেতা ইউপি চেয়ারম্যান গ্রেফতার তাড়াশে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার তাড়াশে বজ্রপাতে মৃত্যু,পরিবারের পাশে দাঁড়ালেন ইউএনও নুসরাত  তাড়াশে পুকুর সংস্কার করতে গিয়ে মিলল বিষ্ণু মূর্তি

বেলকুচিতে উৎসবমুখর পরিবেশে উপজেলা বিতর্ক উৎসব ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বেলকুচি প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:০৩:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
  • / ৬৫৮ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের বেলকুচিতে প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে “বেলকুচি উপজেলা বিতর্ক উৎসব–২০২৫”। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে অনুষ্ঠিত হয় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

২০২৫-২০২৬ অর্থবছরের বেলকুচি উপজেলা পরিষদের রাজস্ব উন্নয়ন তহবিলের সহায়তায় আয়োজিত এই প্রতিযোগিতায় মাধ্যমিক স্তরে চ্যাম্পিয়ন হয় বেলকুচি শিশু একাডেমি এবং রানারআপ হয় ধুকুরিয়াবেড়া উচ্চ বিদ্যালয়। অপরদিকে, উচ্চমাধ্যমিক স্তরে গাবেরপাড়া ডিবি ফাজিল মাদরাসা চ্যাম্পিয়ন ও বেলকুচি মহিলা কলেজ রানারআপ হওয়ার গৌরব অর্জন করে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জনাব মোঃ এস.এম. গোলাম রেজা।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আফরিন জাহান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— সার্কেল এএসপি (বেলকুচি) জনাব মোঃ হুমায়ুন কবির, সহকারী কমিশনার (ভূমি) জনাব ইসরাত জাহান, উপজেলা প্রকৌশলী জনাব মোঃ আলমগীর হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জনাব দেবাশীষ কুমার ঘোষ, উপজেলা কৃষি কর্মকর্তা জনাব মোঃ মুসাব্বির রহমান, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনাব মোঃ রেজাউল করিম, বাংলাদেশ প্রেসক্লাব বেলকুচি শাখার প্রচার সম্পাদক জনাব মোঃ আশিকুল ইসলাম, বেলকুচি বিতর্ক সংসদের সদস্য মুছা হাসেমী ও মনিরুজ্জামান মনি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

বেলকুচি উপজেলা পরিষদের আয়োজনে এবং বেলকুচি বিতর্ক সংসদের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত দিনব্যাপী এ বিতর্ক উৎসবে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাঁদের যুক্তি, উপস্থাপনা ও প্রজ্ঞা দিয়ে অতিথি ও দর্শকদের মুগ্ধ করেন।

অনুষ্ঠানের শেষে অতিথিবৃন্দ বিজয়ী ও অংশগ্রহণকারী দলগুলোর হাতে ট্রফি ও সনদপত্র তুলে দেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বেলকুচিতে উৎসবমুখর পরিবেশে উপজেলা বিতর্ক উৎসব ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

আপডেট সময় : ১২:০৩:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫