সংবাদ শিরোনাম ::
চলনবিলের বুকে সাড়ে তিনশ বছরের ইতিহাসের সাক্ষী বারুহাস ইমামবাড়া সলঙ্গায় হত্যা মামলায় বাবা-ছেলে গ্রেফতার কামারখন্দের আতিয়াকে রাজকীয় আয়োজনে বিয়ে দিলেন মামুন বিশ্বাস বিএনপিকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না: ইকবাল হাসান মাহমুদ টুকু তেঁতুলিয়া ইউপি নির্বাচন ঘিরে গণসংযোগে যুবদল নেতা ইকবাল হাসান শাহ তাড়াশে ঈদের আগে বেড়েছে গরু চুরি, আতঙ্কে খামারি ও কৃষকরা পোরশায় বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস পালিত, শ্রমিক অধিকারে গুরুত্বারোপ হাসপাতাল চত্বরে জলাবদ্ধতা দুর্ভোগে রোগী ও স্বজনেরা সাবেক এমপির গাড়িতে হামলার মামলায় আ.লীগ নেতা ইউপি চেয়ারম্যান গ্রেফতার তাড়াশে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

মনসুর আলী মেডিকেল কলেজের নাম এখন ‘সিরাজগঞ্জ মেডিকেল কলেজ’

শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের নাম পরিবর্তন

প্রতিনিধি, সদর
  • আপডেট সময় : ০২:৪৫:০১ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
  • / ৬১০ বার পড়া হয়েছে

শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ ও হাসপাতালের নাম পরিবর্তন করা হয়েছে। নতুন নাম রাখা হয়েছে, সিরাজগঞ্জ মেডিকেল কলেজ।

মঙ্গলবার (২১ এপ্রিল) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, দেশের একটি সরকারি মেডিকেল কলেজের নাম পরিবর্তন করে নতুনভাবে নামকরণ করা হয়েছে এবং এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরীর স্বাক্ষরিত আদেশে এ প্রজ্ঞাপন জারি করা হয়।

নাম পরিবর্তনের ফলে প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমে প্রয়োজনীয় সমন্বয় আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেয়া হয়েছে।

এ বিষয়ে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক ডা. নুরুজ্জামান জানান, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ থেকে নাম পরিবর্তনের আজকে একটা প্রজ্ঞাপন জারি করা হয়েছে। কলেজ ও হাসপাতাল একই সাথে গড়ে উঠে, সেবা দিয়ে যাচ্ছে। সুতরাং কলেজের নাম পরিবর্তন হলে হাসপাতালের নামও পরিবর্তন হবে। আমরা এ সাপ্তাহের মধ্যে চিঠি লেখব, আগামী সপ্তাহে নাম পরিবর্তন হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মনসুর আলী মেডিকেল কলেজের নাম এখন ‘সিরাজগঞ্জ মেডিকেল কলেজ’

শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের নাম পরিবর্তন

আপডেট সময় : ০২:৪৫:০১ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬