সংবাদ শিরোনাম ::
চলনবিলের বুকে সাড়ে তিনশ বছরের ইতিহাসের সাক্ষী বারুহাস ইমামবাড়া সলঙ্গায় হত্যা মামলায় বাবা-ছেলে গ্রেফতার কামারখন্দের আতিয়াকে রাজকীয় আয়োজনে বিয়ে দিলেন মামুন বিশ্বাস বিএনপিকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না: ইকবাল হাসান মাহমুদ টুকু তেঁতুলিয়া ইউপি নির্বাচন ঘিরে গণসংযোগে যুবদল নেতা ইকবাল হাসান শাহ তাড়াশে ঈদের আগে বেড়েছে গরু চুরি, আতঙ্কে খামারি ও কৃষকরা পোরশায় বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস পালিত, শ্রমিক অধিকারে গুরুত্বারোপ হাসপাতাল চত্বরে জলাবদ্ধতা দুর্ভোগে রোগী ও স্বজনেরা সাবেক এমপির গাড়িতে হামলার মামলায় আ.লীগ নেতা ইউপি চেয়ারম্যান গ্রেফতার তাড়াশে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

ভূমিকম্পে সতর্কবার্তা—সত্য ও ন্যায়ের পথে ফেরার তাগিদ জাকের পার্টি চেয়ারম্যানের

অনলাইন ডেস্ক:
  • আপডেট সময় : ১২:১২:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
  • / ৭০২ বার পড়া হয়েছে

দেশব্যাপী অনুভূত তীব্র ভূমিকম্পে আহত, নিহত ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল। শুক্রবার জুমার নামাজের পর বনানীস্থ কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত নেতাকর্মী, সমর্থক ও শান্তিকামী জনসাধারণের উদ্দেশ্যে প্রদত্ত দিকনির্দেশনামূলক বক্তব্যে তিনি এ শোকবার্তা জানান। পরে জাকের পার্টির অফিসিয়াল ফেসবুক পেজে এ বার্তাটি প্রকাশ করা হয়।

বিবৃতিতে মোস্তফা আমীর ফয়সল নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সহানুভূতি ও সমবেদনা জানান। পাশাপাশি তিনি আহতদের দ্রুত আরোগ্য লাভের জন্য প্রার্থনা করেন এবং দেশ ও জাতির সুরক্ষায় মহান রাব্বুল আলামীনের রহমত কামনা করেন।

দলীয় নেতাকর্মী ও দেশবাসীর উদ্দেশে নিজের দিকনির্দেশনায় তিনি বলেন, “ভূমিকম্পের তীব্রতা আমাদের প্রতি এক বড় সতর্কবার্তা। এ পরিস্থিতিতে সকলকে সততা, ন্যায়নিষ্ঠতা, নীতি-নৈতিকতা ও আল্লাহর মনোনীত সরল পথে ফিরে আসতে হবে।” তিনি আরও বলেন, “সত্য ও সৌন্দর্য পরিত্যাগ করে মানুষ যখন অন্যায়-অনিয়মের অন্ধকার পথে সীমা ছাড়িয়ে যায়, তখনই আল্লাহর তরফ থেকে সতর্কবার্তা নেমে আসে। বর্তমানে দেশে যে অবস্থা চলছে তা মোটেই কল্যাণকর নয়।”

ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “মুসলমান নামাজ পড়ে, অথচ মুসলমানই আবার মুসলমানকে রক্ষা করে না। মুসলিম শিশুরা না খেয়ে থাকে, অথচ ধনী মুসলিম দেশগুলো তাদের দিকে তাকায়ও না—এটি অত্যন্ত দুঃখজনক।”

জাকের পার্টি চেয়ারম্যান দেশবাসীকে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) প্রদর্শিত সত্য, ন্যায় ও মহীমাময় ইসলামের সারবত্তা অনুধাবনের আহ্বান জানিয়ে বলেন, “আল্লাহর রহমত লাভের পথে সত্য ও ন্যায়ের পতাকা তলে ঐক্যবদ্ধ হওয়াই একমাত্র মুক্তির পথ।”

ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি জনগণকে আতঙ্ক পরিহার করে আল্লাহর ওপর ভরসা রাখা, আত্মসমালোচনা করা এবং রহমত প্রার্থনায় মনোনিবেশ করার অনুরোধ জানান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভূমিকম্পে সতর্কবার্তা—সত্য ও ন্যায়ের পথে ফেরার তাগিদ জাকের পার্টি চেয়ারম্যানের

আপডেট সময় : ১২:১২:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫