সংবাদ শিরোনাম ::
কামারখন্দের আতিয়াকে রাজকীয় আয়োজনে বিয়ে দিলেন মামুন বিশ্বাস বিএনপিকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না: ইকবাল হাসান মাহমুদ টুকু তেঁতুলিয়া ইউপি নির্বাচন ঘিরে গণসংযোগে যুবদল নেতা ইকবাল হাসান শাহ তাড়াশে ঈদের আগে বেড়েছে গরু চুরি, আতঙ্কে খামারি ও কৃষকরা পোরশায় বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস পালিত, শ্রমিক অধিকারে গুরুত্বারোপ হাসপাতাল চত্বরে জলাবদ্ধতা দুর্ভোগে রোগী ও স্বজনেরা সাবেক এমপির গাড়িতে হামলার মামলায় আ.লীগ নেতা ইউপি চেয়ারম্যান গ্রেফতার তাড়াশে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার তাড়াশে বজ্রপাতে মৃত্যু,পরিবারের পাশে দাঁড়ালেন ইউএনও নুসরাত  তাড়াশে পুকুর সংস্কার করতে গিয়ে মিলল বিষ্ণু মূর্তি

তাড়াশে অবৈধ ইটভাটার ধোঁয়ায় পুড়ছে ধানক্ষেত, ক্ষতিগ্রস্ত শতাধিক বিঘা জমি

সাব্বির মির্জা, তারাশ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:০২:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
  • / ৬৫০ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় পরিবেশ অধিদপ্তরের নিয়ম-নীতি উপেক্ষা করে কৃষিজমির পাশে গড়ে ওঠা অবৈধ ইটভাটার কালো ধোঁয়ায় পুড়ে নষ্ট হচ্ছে কৃষকের স্বপ্নের ফসল। ইতোমধ্যে প্রায় শতাধিক বিঘা জমির আধাপাকা ধান ক্ষতিগ্রস্ত হওয়ায় চরম দুশ্চিন্তায় পড়েছেন স্থানীয় কৃষকরা।

সরেজমিনে বৃহস্পতিবার বিকেলে উপজেলার তাড়াশ-নিমগাছি আঞ্চলিক সড়কের পাশের দেশিগ্রাম ইউনিয়নের চন্ডিভোগ এলাকায় গিয়ে দেখা যায়, বিস্তীর্ণ ধানক্ষেতে ধানের পাতা লালচে হয়ে শুকিয়ে যাচ্ছে। অনেক জমিতে ধানের ছড়া সাদা হয়ে চিটা হয়ে পড়েছে।

ক্ষতিগ্রস্ত জমির মালিকরা জানান, এস.এম ব্রিকস ও সাদিয়া নামের দুটি ইটভাটার নির্গত কালো ধোঁয়ার কারণে ধানখেতের ব্যাপক ক্ষতি হচ্ছে। তাদের দাবি, প্রায় একশ’ বিঘার বেশি জমির ধান ইতোমধ্যেই নষ্ট হয়ে গেছে। আর কয়েকদিন পরেই ধান কাটার সময় হলেও তার আগেই ধান পুড়ে যাওয়ায় তারা মারাত্মক লোকসানের মুখে পড়েছেন।

কৃষকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রতিবছরই এই ইটভাটাগুলোর কারণে ফসলের ক্ষতি হলেও এবছর ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি। শুধু ধান নয়, আশপাশের সবজি ও অন্যান্য ফসলও এর প্রভাবে নষ্ট হচ্ছে। তারা দ্রুত ক্ষতিপূরণ ও অবৈধ ইটভাটাগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

উপজেলা কৃষি কর্মকর্তা শর্মিষ্ঠা সেন গুপ্ত বলেন, কৃষিজমির উপরিভাগের মাটি ইটভাটায় ব্যবহারের কারণে জমি অনুর্বর হয়ে পড়ছে। পাশাপাশি ভাটার ধোঁয়া ফসলের জন্য মারাত্মক ক্ষতিকর, যা উৎপাদনে নেতিবাচক প্রভাব ফেলছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান জানান, বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। কৃষি কর্মকর্তার কাছ থেকে তথ্য নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

তাড়াশে অবৈধ ইটভাটার ধোঁয়ায় পুড়ছে ধানক্ষেত, ক্ষতিগ্রস্ত শতাধিক বিঘা জমি

আপডেট সময় : ০৯:০২:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬