সংবাদ শিরোনাম ::
তাড়াশে কচুরিপানা পরিষ্কার করতে নেমে বৃদ্ধার মৃত্যু
- আপডেট সময় : ১১:৫৮:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
- / ৫৭৪ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জের তাড়াশে জমি থেকে কচুরিপানা পরিষ্কার করতে গিয়ে পানিতে তলিয়ে আব্দুল মতিন আকন্দ (৫৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
গত কাল মঙ্গলবার ( ২৭ অক্টোবর ) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার মাগুরা বিনোদ ইউনিয়নের নাদোসৈয়দপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, আব্দুল মতিন আকন্দ পেশায় একজন কৃষক। চলমান বর্ষায় তার জমির মধ্যে কচুরিপানা দিয়ে ভরে যায়।
মঙ্গলবার দুপুরে সাড়ে ১২ টার দিকে পরিবারের লোকজনের অজান্তে নাদোসৈয়দপুর এলাকায় উত্তর পাশে জমির মধ্যে কচুরিপানা পরিষ্কার করতে যান।
এ সময় অসুস্থ হয়ে পানিতে তলিয়ে যান তিনি। পরে পরিবারের লোকজন তাকে পানি থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।













