সংবাদ শিরোনাম ::
উলিপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা কৃষি কাজে কোনো লজ্জা নেই: কৃষিমন্ত্রী রায়গঞ্জে বন্ধের মুখে চালকল, ব্যাহত হতে পারে সরকারি খাদ্য সংগ্রহ টাকার অভাবে তিনবার ভেঙেছে বিয়ে, অবশেষে ধুমধাম করে বিয়ে হলো সুচিত্রার নান্দাইলে মক্তবের ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দেওয়ানগঞ্জ সীমান্তে ৩৫ বিজিবির অভিযানে ১৮৬ বোতল ভারতীয় মদ উদ্ধার কামারখন্দে অবৈধভাবে সার মজুদের দায়ে জামায়াত নেতাকে জরিমানা সাপাহারে মাদ্রাসাছাত্রীকে নিপীড়নের চেষ্টার অভিযোগ, শিক্ষক গ্রেপ্তার চলনবিলের বুকে সাড়ে তিনশ বছরের ইতিহাসের সাক্ষী বারুহাস ইমামবাড়া সলঙ্গায় হত্যা মামলায় বাবা-ছেলে গ্রেফতার

নান্দাইলে মক্তবের ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, জামায়াত নেতার বিরুদ্ধে মামলা

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৮:৩৩:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
  • / ৫৭১ বার পড়া হয়েছে

ময়মনসিংহের নান্দাইলে আট বছরের এক শিশুশিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে বেলায়েত হোসেন বেলাল নামে এক জামায়াত নেতার বিরুদ্ধে মামলা হয়েছে। তিনি শেরপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির এবং ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আওতাধীন সংগ্রামখেলী কোনপাড়া বায়তুল আতিক জামে মসজিদ কেন্দ্রের শিক্ষক।

বৃহস্পতিবার (২ অক্টোবর) মামলার বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ। এর আগে বুধবার রাতে শিশুটির বাবা বাদী হয়ে নান্দাইল মডেল থানায় লিখিত অভিযোগ দেন।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার সকালে সংগ্রামখেলী কোনপাড়া বায়তুল আতিক জামে মসজিদের মক্তবে পড়াশোনা শেষে শিশুটি সেখানে একা ছিল। এ সময় বেলায়েত হোসেন বেলাল শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। শিশুটি বাধা দিয়ে চিৎকার করলে তার মুখ চেপে ধরা হয় বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।

পরে শিশুটি বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের কাছে ঘটনাটি জানায়। বিষয়টি জানাজানি হলে এলাকায় আলোচনা শুরু হয়।

শিশুটির পরিবারের অভিযোগ, ঘটনার পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে বিচার চাইলেও কোনো সমাধান হয়নি। রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টাও করা হয়েছে বলে দাবি করেছে পরিবারটি।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম বলেন, শিশুটিকে ধর্ষণচেষ্টার অভিযোগে তার বাবা থানায় মামলা করেছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নান্দাইলে মক্তবের ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, জামায়াত নেতার বিরুদ্ধে মামলা

আপডেট সময় : ০৮:৩৩:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬