সংবাদ শিরোনাম ::
উলিপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা কৃষি কাজে কোনো লজ্জা নেই: কৃষিমন্ত্রী রায়গঞ্জে বন্ধের মুখে চালকল, ব্যাহত হতে পারে সরকারি খাদ্য সংগ্রহ টাকার অভাবে তিনবার ভেঙেছে বিয়ে, অবশেষে ধুমধাম করে বিয়ে হলো সুচিত্রার নান্দাইলে মক্তবের ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দেওয়ানগঞ্জ সীমান্তে ৩৫ বিজিবির অভিযানে ১৮৬ বোতল ভারতীয় মদ উদ্ধার কামারখন্দে অবৈধভাবে সার মজুদের দায়ে জামায়াত নেতাকে জরিমানা সাপাহারে মাদ্রাসাছাত্রীকে নিপীড়নের চেষ্টার অভিযোগ, শিক্ষক গ্রেপ্তার চলনবিলের বুকে সাড়ে তিনশ বছরের ইতিহাসের সাক্ষী বারুহাস ইমামবাড়া সলঙ্গায় হত্যা মামলায় বাবা-ছেলে গ্রেফতার

দেওয়ানগঞ্জ সীমান্তে ৩৫ বিজিবির অভিযানে ১৮৬ বোতল ভারতীয় মদ উদ্ধার

জামালপুর জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:২২:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
  • / ৫৬৩ বার পড়া হয়েছে

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ১৮৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে ৩৫ বিজিবি।

শুক্রবার (২ অক্টোবর) সকালে উপজেলার সীমান্তবর্তী কুমারের চর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

৩৫ বিজিবি সূত্রে জানা যায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাথরের চর বিওপির বিজিবি সদস্যরা সীমান্ত পিলার ১০৭৬-এর কাছাকাছি কুমারের চর এলাকায় অভিযান চালান। এ সময় পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা ১৮৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধার করা মদের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৭৯ হাজার টাকা।

৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি চোরাচালান ও মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

উদ্ধার করা মদ আইনগত প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে এবং এ ঘটনায় দেওয়ানগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দেওয়ানগঞ্জ সীমান্তে ৩৫ বিজিবির অভিযানে ১৮৬ বোতল ভারতীয় মদ উদ্ধার

আপডেট সময় : ০৮:২২:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬