সংবাদ শিরোনাম ::
রায়গঞ্জের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ শাহজাদপুরে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ৭০ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ প্রতিটি পরিবার রায়গঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী জুয়েল রায়গঞ্জে দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন জুয়েল রায়গঞ্জে তিন প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জে পূজার উপহার নিয়ে মণ্ডপে মণ্ডপে ছুটছেন বিএনপি নেতা বাচ্চু সদরে স্বাক্ষর জালিয়াতির অভিযোগ, তদন্তের পরও ব্যবস্থা নেই ৫ শিক্ষকের বিরুদ্ধে রায়গঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত জামায়াত নেতার দখলে সরকারি খেলার মাঠ, বললেন ‘এখন আমাদের সময়’ রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মতবিনিময় সভা ও মশারি বিতরণ

রায়গঞ্জে তিন প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১২:০২:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
  • / ৫৪৫ বার পড়া হয়েছে

রায়গঞ্জ উপজেলার নিমগাছি ও চান্দাইকোনা বাজারে অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠানকে মোট ৯০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন ও বাজারজাতকরণ, বিদেশি প্রসাধনীর লেবেলে আমদানি ও বিএসটিআইয়ের ছাড়পত্রসংক্রান্ত তথ্য না থাকা এবং পণ্যের মোড়কজাত বিধিমালা অনুসরণ না করার অপরাধে এ জরিমানা করা হয়।

সোমবার (১৯ অক্টোবর) সকাল ১১টার দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিরাজগঞ্জ জেলা কার্যালয় এ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সোহেল শেখ।

অভিযানে সাথী বেকারির মালিক মোছা. কুলসুম আরাকে ২০ হাজার টাকা, বেলি ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্টসের মালিক মো. জাকির হোসেনকে ৪০ হাজার টাকা এবং জিয়াসমিন শোরুমের মালিক মো. জাহিদুল ইসলামকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

পরে বাজারে ফল, ভোজ্যতেল ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম এবং সরবরাহ পরিস্থিতি তদারকি করা হয়।

অভিযানে রায়গঞ্জ উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক ও স্যানিটারি ইন্সপেক্টর মো. ইব্রাহিম হোসেন, সংশ্লিষ্ট ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১২) সদস্যরা উপস্থিত থেকে সহযোগিতা করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রায়গঞ্জে তিন প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ১২:০২:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬