বিশ্ব উরস শরীফ–২০২৭ উপলক্ষে বেলকুচিতে জাকের পার্টির দাওয়াতি ইসলামী জলসা
- আপডেট সময় : ১২:৫৮:২৭ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
- / ৫৬১ বার পড়া হয়েছে
আসন্ন মহাপবিত্র বিশ্ব উরস শরীফ–২০২৭ উপলক্ষে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় জাকের পার্টি মূলদল ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে দাওয়াতী আজিমুশ্বান ইসলামী জলসা অনুষ্ঠিত হয়েছে।
জলসায় জাকের পার্টির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, কর্মী, সমর্থকসহ সর্বস্তরের ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা মহাপবিত্র বিশ্ব উরস শরীফের আধ্যাত্মিক তাৎপর্য, মানবকল্যাণ, শান্তি, সম্প্রীতি ও ইসলামের মহান আদর্শ নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে জাকের পার্টির আদর্শ, উদ্দেশ্য ও কর্মসূচি সাধারণ মানুষের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
বক্তারা বলেন, সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ইসলামের মহান শিক্ষা অনুসরণ করা জরুরি। এ সময় আসন্ন মহাপবিত্র বিশ্ব উরস শরীফ–২০২৭ সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে জাকের পার্টির সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জলসাটি অনুষ্ঠিত হয়।























