রায়গঞ্জে দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন জুয়েল
- আপডেট সময় : ০১:৫৪:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
- / ৫৯৬ বার পড়া হয়েছে
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলাসহ দেশ-বিদেশের সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রায়গঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী শেখ আব্দুর রাজ্জাক জুয়েল।
এক শুভেচ্ছা বার্তায় শেখ আব্দুর রাজ্জাক জুয়েল বলেন, শারদীয় দুর্গোৎসব বাঙালির ঐতিহ্য, সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনার অন্যতম প্রতীক। এ উৎসব সবার মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও পারস্পরিক ভালোবাসার বন্ধন আরও সুদৃঢ় করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সব ধর্মের মানুষ যেন নিজ নিজ ধর্মীয় উৎসব আনন্দ, উৎসাহ ও নিরাপত্তার সঙ্গে উদ্যাপন করতে পারেন, তা নিশ্চিত করা সবার দায়িত্ব। ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখে সবাইকে মিলেমিশে বসবাসের আহ্বান জানান তিনি।
শেখ আব্দুর রাজ্জাক জুয়েল শারদীয় দুর্গোৎসব সবার জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ বয়ে আনবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন। পাশাপাশি রায়গঞ্জ উপজেলার সব ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি, ঐক্য ও সৌহার্দ্য অটুট থাকবে বলে আশাবাদ জানান তিনি।























