রায়গঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী জুয়েল
- আপডেট সময় : ০৯:৪৮:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
- / ৬০২ বার পড়া হয়েছে
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শেখ আব্দুর রাজ্জাক জুয়েল। এ সময় তিনি বিভিন্ন পূজামণ্ডপে নগদ অর্থ সহায়তা প্রদান করেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত তিনি উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি ঘুরে দেখার পাশাপাশি পূজার আয়োজক, মন্দির পরিচালনা কমিটির সদস্য ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেন।
পরিদর্শনকালে শেখ আব্দুর রাজ্জাক জুয়েল সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানান। পাশাপাশি ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও শান্তিপূর্ণ পরিবেশে উৎসব উদ্যাপনের ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় স্থানীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রায়গঞ্জ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে উৎসবমুখর পরিবেশে পূজা উদ্যাপিত হচ্ছে।



















