সংবাদ শিরোনাম ::
চলনবিলের বুকে সাড়ে তিনশ বছরের ইতিহাসের সাক্ষী বারুহাস ইমামবাড়া সলঙ্গায় হত্যা মামলায় বাবা-ছেলে গ্রেফতার কামারখন্দের আতিয়াকে রাজকীয় আয়োজনে বিয়ে দিলেন মামুন বিশ্বাস বিএনপিকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না: ইকবাল হাসান মাহমুদ টুকু তেঁতুলিয়া ইউপি নির্বাচন ঘিরে গণসংযোগে যুবদল নেতা ইকবাল হাসান শাহ তাড়াশে ঈদের আগে বেড়েছে গরু চুরি, আতঙ্কে খামারি ও কৃষকরা পোরশায় বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস পালিত, শ্রমিক অধিকারে গুরুত্বারোপ হাসপাতাল চত্বরে জলাবদ্ধতা দুর্ভোগে রোগী ও স্বজনেরা সাবেক এমপির গাড়িতে হামলার মামলায় আ.লীগ নেতা ইউপি চেয়ারম্যান গ্রেফতার তাড়াশে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে জামায়াত কর্মীর ওপর হামলার অভিযোগ  

পঞ্চগড় প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:১৮:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • / ৬৩৬ বার পড়া হয়েছে

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে এক কুরআনের হাফেজের ওপর হামলার অভিযোগ উঠেছে। বুধবার সন্ধ্যায় উপজেলার সুন্দরদিঘী ইউনিয়নের মোটা সন্নাসী বাজারে এ ঘটনা ঘটে।

অভিযোগে জানা যায়, স্থানীয় একটি ঔষধের দোকানে অবস্থানরত বাংলাদেশ জামায়াতে ইসলামী সুন্দরদিঘী ইউনিয়ন বায়তুলমাল সেক্রেটারি হাফেজ মাওলানা মোঃ কামাল উদ্দীন জাফরীর ওপর যুবদল পরিচয়ধারী কিছু ব্যক্তিরা হামলা চালায়। এতে তিনি আহত হন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে ঘটেছে বলে দাবি করা হয়েছে। এ ঘটনায় এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছে।

এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্ট মহল এটিকে রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত এবং আইনশৃঙ্খলার পরিপন্থী বলে উল্লেখ করেছে। একই সঙ্গে হামলায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়েছে।

এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে জামায়াত কর্মীর ওপর হামলার অভিযোগ  

আপডেট সময় : ০৪:১৮:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬