সংবাদ শিরোনাম ::
কামারখন্দের আতিয়াকে রাজকীয় আয়োজনে বিয়ে দিলেন মামুন বিশ্বাস বিএনপিকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না: ইকবাল হাসান মাহমুদ টুকু তেঁতুলিয়া ইউপি নির্বাচন ঘিরে গণসংযোগে যুবদল নেতা ইকবাল হাসান শাহ তাড়াশে ঈদের আগে বেড়েছে গরু চুরি, আতঙ্কে খামারি ও কৃষকরা পোরশায় বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস পালিত, শ্রমিক অধিকারে গুরুত্বারোপ হাসপাতাল চত্বরে জলাবদ্ধতা দুর্ভোগে রোগী ও স্বজনেরা সাবেক এমপির গাড়িতে হামলার মামলায় আ.লীগ নেতা ইউপি চেয়ারম্যান গ্রেফতার তাড়াশে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার তাড়াশে বজ্রপাতে মৃত্যু,পরিবারের পাশে দাঁড়ালেন ইউএনও নুসরাত  তাড়াশে পুকুর সংস্কার করতে গিয়ে মিলল বিষ্ণু মূর্তি

অভিযোগ ভিত্তিহীন দাবি করে রাসেল মির্জার প্রতিবাদ

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:২৭:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
  • / ৬৭১ বার পড়া হয়েছে

টেকনাফ সদর ইউনিয়নের যুবদলের যুগ্ম আহ্বায়ক পরিচয়দানকারী রাসেল মির্জা তার বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত অভিযোগের তীব্র প্রতিবাদ জানিয়েছেন।

এক বিবৃতিতে তিনি দাবি করেন, তার বিরুদ্ধে আনা সব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। একটি স্বার্থান্বেষী মহল তার সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

রাসেল মির্জা বলেন, তিনি কখনো কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নন এবং আইনবিরোধী কোনো কার্যক্রমকে সমর্থনও করেন না। বরং দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থেকে এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছেন বলে উল্লেখ করেন।

তিনি আরও বলেন, তার জনপ্রিয়তা ও জনসমর্থনে ঈর্ষান্বিত হয়ে একটি চক্র বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন।

এ বিষয়ে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করা হোক। এতে প্রকৃত সত্য উদঘাটিত হবে এবং জনগণ সঠিক তথ্য জানতে পারবে।

পাশাপাশি তিনি গণমাধ্যমকর্মীদের প্রতি দায়িত্বশীলতা বজায় রেখে যাচাই-বাছাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

অভিযোগ ভিত্তিহীন দাবি করে রাসেল মির্জার প্রতিবাদ

আপডেট সময় : ০৭:২৭:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬