সংবাদ শিরোনাম ::
সিরাজগঞ্জ, পাবনা ও রাজবাড়ীতে ৬৫ চরমপন্থির আত্মসমর্পণ শিশুদের বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে : সাবেক সচিব অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি তৈরি, রিভার ফুডসকে জরিমানা রায়গঞ্জের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ শাহজাদপুরে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ৭০ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ প্রতিটি পরিবার রায়গঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী জুয়েল রায়গঞ্জে দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন জুয়েল রায়গঞ্জে তিন প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জে পূজার উপহার নিয়ে মণ্ডপে মণ্ডপে ছুটছেন বিএনপি নেতা বাচ্চু সদরে স্বাক্ষর জালিয়াতির অভিযোগ, তদন্তের পরও ব্যবস্থা নেই ৫ শিক্ষকের বিরুদ্ধে

অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি তৈরি, রিভার ফুডসকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:৫০:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • / ৫৫১ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন ও বাজারজাত করার দায়ে রিভার ফুডস নামে একটি কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সাড়ে ১১টার দিকে কারখানাটিতে অভিযান চালিয়ে জরিমানা করেন অধিদপ্তরের সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সোহেল শেখ।

অভিযান সূত্রে জানা যায়, কারখানাটিতে অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন ও বাজারজাত করা হচ্ছিল। এ ছাড়া মানুষের জীবন ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর খোলা লবণ ব্যবহার, বিএসটিআইয়ের ছাড়পত্র না থাকা এবং পণ্যের মোড়কজাতকরণ বিধিমালা অনুসরণ না করার প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে কারখানাটির মালিক মো. আব্দুল আলীমকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে কয়েকটি বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ও সরবরাহ পরিস্থিতি তদারকি করা হয়।

অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা গৌতম কুমার সাহা, সংশ্লিষ্ট ব্যবসায়ী নেতৃবৃন্দ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে সহযোগিতা করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি তৈরি, রিভার ফুডসকে জরিমানা

আপডেট সময় : ১১:৫০:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬