সংবাদ শিরোনাম ::
সিরাজগঞ্জে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, জরিমানা ৩৫ হাজার টাকা নাহার অ্যাগ্রোর বিরুদ্ধে সরকারি জায়গা দখল করে মাটি ভরাটের অভিযোগ সিরাজগঞ্জে তিন জেলার ৬৫ চরমপন্থীর আত্মসমর্পণ, আদালতে জামিন সিরাজগঞ্জ, পাবনা ও রাজবাড়ীতে ৬৫ চরমপন্থির আত্মসমর্পণ শিশুদের বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে : সাবেক সচিব অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি তৈরি, রিভার ফুডসকে জরিমানা রায়গঞ্জের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ শাহজাদপুরে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ৭০ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ প্রতিটি পরিবার রায়গঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী জুয়েল রায়গঞ্জে দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন জুয়েল

অন্ধকারের পথ ছেড়ে আলোর পথে ৬৫ চরমপন্থির আত্মসমর্পণ

সিরাজগঞ্জ, পাবনা ও রাজবাড়ীতে ৬৫ চরমপন্থির আত্মসমর্পণ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:৩৫:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • / ৫৪৬ বার পড়া হয়েছে

একসময় সর্বহারা চরমপন্থিদের সশস্ত্র তৎপরতায় আতঙ্কের জনপদে পরিণত হয়েছিল সিরাজগঞ্জ, পাবনা ও রাজবাড়ী। চাঁদাবাজি, ডাকাতি, ছিনতাই ও হত্যার মতো ঘটনায় উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটত সাধারণ মানুষের। সেই অন্ধকার অতীত পেছনে ফেলে স্বাভাবিক জীবনে ফেরার প্রত্যয়ে আত্মসমর্পণ করেছেন তিন জেলার ৬৫ জন চরমপন্থি সর্বহারা সদস্য।

আজ রোববার (১ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১২-এর সদর দপ্তরে নতুন পথে প্রত্যাবর্তন: চরমপন্থি সর্বহারা সদস্যদের আত্মসমর্পণ-২০২৬ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে তিন জেলার ৬৫ জন চরমপন্থি সদস্য আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফেরার অঙ্গীকার করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মিস ফারজানা শারমীন। বিশেষ অতিথি ছিলেন সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সংসদ সদস্য মো. আমিরুল ইসলাম খান আলিম, এসআরবি ফোর্সেসের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবিব পলাশ, অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) কর্নেল ইফতেখার আহমেদ, পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ এবং রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) শাহানা আখতার জাহান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসআরবি-১২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. আতিকুর রহমান মিয়া। সঞ্চালনা করেন স্কোয়াড্রন লিডার ফিরোজ। এ সময় সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সান্তুসহ এসআরবি ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির আয়োজন করে এসআরবি-১২।

আত্মসমর্পণ করতে আসা মো. মাজেদ আলী মুন্সী বলেন, অন্ধকারের পথ ছেড়ে আলোর পথে আসতে পেরে আজ খুবই ভালো লাগছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

অন্ধকারের পথ ছেড়ে আলোর পথে ৬৫ চরমপন্থির আত্মসমর্পণ

সিরাজগঞ্জ, পাবনা ও রাজবাড়ীতে ৬৫ চরমপন্থির আত্মসমর্পণ

আপডেট সময় : ১১:৩৫:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬