সংবাদ শিরোনাম ::
রায়গঞ্জের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ শাহজাদপুরে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ৭০ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ প্রতিটি পরিবার রায়গঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী জুয়েল রায়গঞ্জে দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন জুয়েল রায়গঞ্জে তিন প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জে পূজার উপহার নিয়ে মণ্ডপে মণ্ডপে ছুটছেন বিএনপি নেতা বাচ্চু সদরে স্বাক্ষর জালিয়াতির অভিযোগ, তদন্তের পরও ব্যবস্থা নেই ৫ শিক্ষকের বিরুদ্ধে রায়গঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত জামায়াত নেতার দখলে সরকারি খেলার মাঠ, বললেন ‘এখন আমাদের সময়’ রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মতবিনিময় সভা ও মশারি বিতরণ

সিরাজগঞ্জে পূজার উপহার নিয়ে মণ্ডপে মণ্ডপে ছুটছেন বিএনপি নেতা বাচ্চু

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৪:০৮:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
  • / ৫৪৫ বার পড়া হয়েছে

শারদীয় দুর্গোৎসবের মহা সপ্তমীতে পূজার উপহার নিয়ে সিরাজগঞ্জ পৌরসভার বিভিন্ন এলাকার পূজামণ্ডপে ছুটে বেড়িয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি সাইদুর রহমান বাচ্চু। রবিবার (১৮ অক্টোবর) সকাল থেকে বিভিন্ন পূজামণ্ডপে গিয়ে হিন্দু সম্প্রদায়ের মানুষের হাতে উপহার তুলে দেন তিনি।

জানা গেছে, সিরাজগঞ্জ পৌরসভার জানপুরের শিংপাড়া, বুলবুল ওয়েল মিল, রামগাতী হাওলাদার পাড়া, গোশালার হরিজন কলোনি, রায়পুর ১ নম্বর মিলগেট, মাহমুদপুরের হরিজন কলোনি ও বিনাবাণী এলাকায় যান সাইদুর রহমান বাচ্চু। এসব এলাকার পূজামণ্ডপ ও সংশ্লিষ্ট স্থানে তিনি উপহার বিতরণ করেন।

জানা গেছো, দুর্গাপূজা উপলক্ষে প্রায় এক হাজার শাড়ি উপহার দিয়েছেন বিএনপি নেতা বাচ্চু। উৎসবের মধ্যে উপহার পেয়ে হিন্দু সম্প্রদায়ের মানুষের মধ্যে আনন্দ দেখা যায়।

স্থানীয়রা বলেন, দুর্গাপূজার আনন্দের মধ্যে শাড়ি উপহার পেয়ে হিন্দু সম্প্রদায়ের মানুষেরা খুশি হয়েছেন। ধর্মীয় উৎসবে এ ধরনের উদ্যোগ বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করে। উৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দিতে এমন উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন তারা।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এই উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক, এটাই আমার প্রত্যাশা। ধর্ম যার যার, উৎসবের আনন্দ সবার। সিরাজগঞ্জে সব ধর্মের মানুষ পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে একসঙ্গে বসবাস করবেন, এটাই চাই।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সিরাজগঞ্জে পূজার উপহার নিয়ে মণ্ডপে মণ্ডপে ছুটছেন বিএনপি নেতা বাচ্চু

আপডেট সময় : ০৪:০৮:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬