সংবাদ শিরোনাম ::
শাহজাদপুরে দাম্পত্য কলহের জেরে লাঠির আঘাতে মায়ের কোলে ৯ মাসের শিশুর মৃত্যু উল্লাপাড়ায় দীর্ঘদিন পর মাসব্যাপী ক্ষুদ্র ও কুটিরশিল্প-বাণিজ্য মেলা শুরু শিক্ষা প্রতিষ্ঠানকে দলীয়করণের চেষ্টা করা হচ্ছে: রফিকুল ইসলাম খান সিরাজগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত শরীফুল ইসলাম সিরাজগঞ্জে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বন্ধ থাকবে সব কোচিং সেন্টার ১৫৬ অসহায় মেয়ের বিয়ে, বাবার দায়িত্ব পালন করে দৃষ্টান্ত গড়লেন মামুন বিশ্বাস ভাঙ্গায় বিশ্ব উরস শরীফ–২০২৭ উপলক্ষে জাকের পার্টির ইসলামী জলসা ও কর্মী সভা উলিপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা কৃষি কাজে কোনো লজ্জা নেই: কৃষিমন্ত্রী রায়গঞ্জে বন্ধের মুখে চালকল, ব্যাহত হতে পারে সরকারি খাদ্য সংগ্রহ

শাহজাদপুরে দাম্পত্য কলহের জেরে লাঠির আঘাতে মায়ের কোলে ৯ মাসের শিশুর মৃত্যু

শাহজাদপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:৫১:৩৭ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • / ৫৫৪ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের শাহজাদপুরে দাম্পত্য কলহের জেরে মাকে লাঠি দিয়ে আঘাত করতে গিয়ে মায়ের কোলে থাকা ৯ মাস বয়সী শিশুর মাথায় লাঠির আঘাত লাগে। এতে ঘটনাস্থলেই হালিমা খাতুন নামে শিশুটির মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

সোমবার (৫ অক্টোবর) সকালে উপজেলার গালা ইউনিয়নের চর দুগলী গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনার পর থেকে শিশুটির বাবা আব্দুল আলীম পলাতক রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে আব্দুল আলীমের সঙ্গে তার স্ত্রী ফজিলা খাতুনের পারিবারিক বিষয় নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আব্দুল আলীম স্ত্রীকে লাঠি দিয়ে আঘাত করতে গেলে মায়ের কোলে থাকা শিশু হালিমার মাথায় লাঠির আঘাত লাগে। এতে শিশুটির মাথা থেকে প্রচুর রক্তক্ষরণ শুরু হয়। পরে পরিবারের সদস্যরা তাকে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শিশুটির মা ফজিলা খাতুন বলেন, “স্বামীর সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে তিনি আমাকে মারতে গেলে আমার কোলে থাকা অবস্থায় লাঠির আঘাত আমার মেয়ের মাথায় লাগে। পরে আমার মেয়ে মারা যায়।”

শাহজাদপুর থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, ঘটনার পর থেকে শিশুটির বাবা আব্দুল আলীম পলাতক রয়েছেন। তাকে আটকের চেষ্টা চলছে।

এ ঘটনায় এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শাহজাদপুরে দাম্পত্য কলহের জেরে লাঠির আঘাতে মায়ের কোলে ৯ মাসের শিশুর মৃত্যু

আপডেট সময় : ০৩:৫১:৩৭ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬