ভাঙ্গায় বিশ্ব উরস শরীফ–২০২৭ উপলক্ষে জাকের পার্টির ইসলামী জলসা ও কর্মী সভা
- আপডেট সময় : ০৪:৪১:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
- / ৫৪৬ বার পড়া হয়েছে
ফরিদপুরের ভাঙ্গায় আসন্ন মহাপবিত্র বিশ্ব উরস শরীফ–২০২৭ ইং উপলক্ষে জাকের পার্টির উদ্যোগে দাওয়াতি আজিমুশ্বান ইসলামী জলসা ও কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
জাকের পার্টি ফরিদপুর জেলা ও ভাঙ্গা থানা শাখার উদ্যোগে আয়োজিত এ জলসায় স্থানীয় জাকের পার্টির বিপুলসংখ্যক নেতাকর্মী, সমর্থক এবং ধর্মপ্রাণ সাধারণ মানুষ অংশ নেন।
অনুষ্ঠানে বক্তারা মহাপবিত্র বিশ্ব উরস শরীফের তাৎপর্য, মানবতার কল্যাণ, শান্তি, সম্প্রীতি ও ইসলামের মহান আদর্শ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। পাশাপাশি জাকের পার্টির আদর্শ, উদ্দেশ্য ও কর্মসূচি সাধারণ মানুষের কাছে তুলে ধরতে নেতাকর্মীদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
বক্তারা বলেন, আসন্ন মহাপবিত্র বিশ্ব উরস শরীফ–২০২৭ ইং সফল, সুশৃঙ্খল ও সুন্দরভাবে সম্পন্ন করতে দলের সব পর্যায়ের নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এ সময় উরস শরীফকে কেন্দ্র করে ধর্মীয় ভাবগাম্ভীর্য, শৃঙ্খলা ও পারস্পরিক সম্প্রীতি বজায় রাখার ওপরও গুরুত্বারোপ করা হয়।

















