তাড়াশে সন্ত্রাসী বাপ্পির হামলায় বসতবাড়ি ভাংচুর – থানায় অভিযোগ
- আপডেট সময় : ০৫:৫৬:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
- / ২০৩৩ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জের তাড়াশে যাতায়াতের রাস্তায় পানি যাওয়াকে কেন্দ্র করে বসতবাড়িতে সন্ত্রাসী কায়দায় হামলা ও ভাংচুর করেছে প্রতিবেশি সন্ত্রাসী বাপ্পি।
ঘটনাটি ঘটেছে গত শনিবার সকালে উপজেলার নওগাঁ ইউনিয়নের হামিদপুর গ্রামে। বাপ্পি ফ্যাসিস্ট ইউনিয়ন ছাত্রলীগ নেতা ও একই গ্রামের বাবর আলী বাবুলর ছেলে।
এ ঘটনার ক্ষতিগ্রস্ত সোলায়মান হোসেন প্রতিকার ও নিরাপত্তা চেয়ে তাড়াশ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, হামিদপুর গ্রামের সোলায়মান হোসেনের বাড়ীর জায়গা দিয়ে প্রতিবেশি বাবর আলীর বাবুলর ছেলে প্রতি নিয়ত যাতায়াত করে। কয়েক দিন পূর্বে পিয়ারা বাগানে পানি দিলে সেই পানিতে ওই রাস্তা কিছুটা ভীজে যায়। এ বিষয় নিয়ে বাপ্পি ও তার পিতা বাবর আলী বাবুল সোলায়মানের সাথে কথা কাটাকাটি হয়। পরে ওই ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন সময় সোলায়মানকে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকী দিয়ে আসছিল। ঘটনার দিন শনিবার সকালে ওই ঘটনার জের ধরে বাপ্পি দেশিও অস্ত্র হাসুয়া নিয়ে সোলায়মানের বসতবাড়িতে অতর্কিত ভাবে সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়ে বাড়ী গেট, জানালা এবং ফলজবৃক্ষ কেটে ফেলে। বাপ্পির এমন সন্ত্রাসী আচরণে বাড়ীর লোকজন চিৎকার শুরু করলে আসেপাশের লোকজন এগিয়ে আসলে বাপ্পি অকথ্য ভাষায় গালিগালাজ ও মেরে ফেলার হুমকী দিয়ে চলে যায়। এ সময় বাড়িতে থাকা লোকজন ভয়ে পালিয়ে প্রাণ রক্ষা করেন।
বাপ্পির এমন সন্ত্রাসী কর্মকান্ডে সোলায়মান হোসেনের পরিবারের লোকজন চরম আতংকে ও নিরাপত্তাহীনতায় দিনাতিপাত করছেন বলে সোলায়মান হোসেন জানিয়েছেন।
অভিযুক্ত মো. বাপ্পির সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে ফোনটি বন্ধ থাকায় এ বিষয়ে বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
এ প্রসঙ্গে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(তদন্ত) মো: শাহ আলম মোল্লা বলেন,অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।












