সংবাদ শিরোনাম ::
উন্নয়নবঞ্চিত শিয়ালকোলবাসীর সেবা করতেই চেয়ারম্যান প্রার্থী হয়েছি: জিব্রাইল হোসেন প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৬৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, তদন্তে মিলেছে সত্যতা সিরাজগঞ্জে নকশাবহির্ভূত ভবন নির্মাণের অভিযোগ ভূমি কর্মকর্তার বিরুদ্ধে রায়গঞ্জে উৎসবমুখর পরিবেশে একদিনের আদিবাসী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত তাড়াশে গরু চুরির মামলায় ৬ জন গ্রেপ্তার, উদ্ধার ২ গরু নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচি ঘিরে কলেজে ছাত্রদল-শিবিরের বিক্ষোভ মিছিল ফুলজোড় ডিগ্রি কলেজে নিয়োগের আগেই নিরাপত্তা প্রহরীর দায়িত্বে জাকারিয়া সিরাজগঞ্জে মেয়াদোত্তীর্ণ দই সংরক্ষণ,প্রাণের ডিলারকে জরিমানা তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার গুরুত্ব তুলে ধরলেন বিদ্যুৎমন্ত্রী রায়গঞ্জের কোদলাদিগরে সুপার সিক্স ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

তাড়াশে গরু চুরির মামলায় ৬ জন গ্রেপ্তার, উদ্ধার ২ গরু

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:৩৪:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • / ৫৪৩ বার পড়া হয়েছে

তাড়াশে গোয়ালঘরের তালা কেটে তিনটি গরু চুরির ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১২। গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি হওয়া তিনটি গরুর মধ্যে দুটি উদ্ধার করা হয়েছে। ঘটনার প্রায় পাঁচ মাস পর গোয়েন্দা নজরদারি ও পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১০টায় এসআরবি-১২-এর অপস্ অফিসার সহকারী পুলিশ সুপার ধীমান কুমার মন্ডল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার (১১ নভেম্বর) সকাল ও বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া বাজার-সংলগ্ন একটি মসজিদের সামনে এবং রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কের পাশে সিকদার পেট্রোল পাম্পের সামনে পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ১৯ জুন রাত ২টার দিকে তাড়াশে মো. তায়বুর রহমান রিপনের গোয়ালঘরের তালা কেটে তিনটি গরু চুরি করে নিয়ে যায় অজ্ঞাতনামা চোরেরা। পরে একটি মিনি ট্রাকে করে গরুগুলো নিয়ে পালিয়ে যায় তারা। এ ঘটনায় তায়বুর রহমান রিপন বাদী হয়ে তাড়াশ থানায় একটি চুরির মামলা করেন।

এসআরবি-১২-এর অধিনায়কের দিকনির্দেশনায় গোয়েন্দা নজরদারির ভিত্তিতে সদর কোম্পানির একটি আভিযানিক দল বুধবার পৃথক দুটি অভিযান চালিয়ে মামলার তদন্তে শনাক্ত হওয়া ছয়জনকে গ্রেপ্তার করে।

পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সিরাজগঞ্জ সদর উপজেলার বনবাড়িয়া আদর্শ গ্রামে আজাদ নামের এক ব্যক্তির বাড়ির উঠান থেকে এবং কামারখন্দ উপজেলার মেঘাই ভদ্রঘাট সাতাশপাড়া এলাকায় নুরন্নবী নামের এক ব্যক্তির বাড়ির গোয়ালঘর থেকে চুরি হওয়া দুটি গরু উদ্ধার করা হয়।

আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তার ব্যক্তিদের উদ্ধার করা গরুসহ তাড়াশ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-১২।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

তাড়াশে গরু চুরির মামলায় ৬ জন গ্রেপ্তার, উদ্ধার ২ গরু

আপডেট সময় : ০৮:৩৪:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬