রায়গঞ্জের কোদলাদিগরে সুপার সিক্স ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
- আপডেট সময় : ১১:০৮:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
- / ৫৭৮ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার কোদলাদিগর মাঠে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এক দিনব্যাপী সুপার সিক্স ক্রিকেট টুর্নামেন্ট।
খেলাধুলার প্রতি তরুণদের আগ্রহ বৃদ্ধি এবং যুবসমাজকে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। দিনব্যাপী এ ক্রিকেট প্রতিযোগিতায় স্থানীয় খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী শেখ আব্দুর রাজ্জাক জুয়েল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক কাবিল হোসেন আকন্দ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফাহাদ আব্বাসী এবং চান্দাইকোনা ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রেজা আকন্দ।
প্রধান অতিথি শেখ আব্দুর রাজ্জাক জুয়েল খেলাধুলার গুরুত্ব তুলে ধরে বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের ক্রীড়া আয়োজন যুবসমাজের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
টুর্নামেন্টে স্থানীয় ক্রীড়াপ্রেমী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুলসংখ্যক দর্শক উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন।















