সংবাদ শিরোনাম ::
সিরাজগঞ্জে মেয়াদোত্তীর্ণ দই সংরক্ষণ,প্রাণের ডিলারকে জরিমানা তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার গুরুত্ব তুলে ধরলেন বিদ্যুৎমন্ত্রী রায়গঞ্জের কোদলাদিগরে সুপার সিক্স ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত রায়গঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত প্রধান শিক্ষক-শিক্ষকদের দ্বন্দ্বে নষ্ট হচ্ছে শিক্ষার পরিবেশ, সবাইকে বদলির দাবি প্রত্যাশিত সিরাজগঞ্জের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংবর্ধনা পেলেন তিন দরিদ্র মেধাবী শিক্ষার্থী রায়গঞ্জে ২৬ মণ নিষিদ্ধ পিরানহা জব্দ, জরিমানা দুই ব্যক্তিকে সিরাজগঞ্জে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, জরিমানা ৩৫ হাজার টাকা নাহার অ্যাগ্রোর বিরুদ্ধে সরকারি জায়গা দখল করে মাটি ভরাটের অভিযোগ সিরাজগঞ্জে তিন জেলার ৬৫ চরমপন্থীর আত্মসমর্পণ, আদালতে জামিন

রায়গঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত

রাম সরকার বিপ্লব, রায়গঞ্জ প্রতিনিধি:
  • আপডেট সময় : ১১:০৬:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • / ৫৫৮ বার পড়া হয়েছে

‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের রায়গঞ্জে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত হয়েছে।

রবিবার (৮ নভেম্বর) সকালে উপজেলা সমবায় কার্যালয় ও সমবায়ীদের আয়োজনে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য ভিপি মো. আয়নুল হক। এতে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রওশন কবির। স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন। এ সময় উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামছুল ইসলামসহ বিভিন্ন সমবায়ী সংগঠনের নেতাকর্মী ও সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জাতীয় সমবায় পুরস্কার-২০২৫-এ রায়গঞ্জের দুটি সমবায় সমিতির সাফল্যের বিষয়টি তুলে ধরা হয়। শ্রেষ্ঠ সমবায় সমিতি হিসেবে প্রথম স্থান অর্জন করেছে গুডনেইবারস রায়গঞ্জ মহিলা সমবায় সমিতি লিমিটেড। তৃতীয় স্থান অর্জন করেছে চান্দাইকোনা বহুমুখী ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড।

এ ছাড়া রায়গঞ্জ উপজেলার মহিলা সমবায় ক্যাটাগরিতে সফল সমবায়ী হিসেবে স্বীকৃতি পেয়েছেন চান্দাইকোনা আদর্শ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সম্পাদক মো. শহিদুল ইসলাম। সমিতিটি ১৯৮৩ সালের ১৪ ফেব্রুয়ারি ৪১৬ নম্বর নিবন্ধনে নিবন্ধিত হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রায়গঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত

আপডেট সময় : ১১:০৬:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬