সংবাদ শিরোনাম ::
ফুলজোড় নদীর পুনর্জন্ম চান এলাকাবাসী, প্রবাহপথ পুনরুদ্ধার ও দূষণ বন্ধের দাবি রায়গঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স রায়গঞ্জে নতুন ‘ভূঞাগাতী ইউনিয়ন’ গঠনের প্রস্তাব, গণশুনানিতে মতামত গ্রহণ উল্লাপাড়ায় শহীদ জেহাদের কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করলেন বিএনপির শীর্ষ নেতারা বিশ্ব উরস শরীফ–২০২৭ উপলক্ষে বেলকুচিতে জাকের পার্টির দাওয়াতি ইসলামী জলসা ‘আমি চুরি করে খাই, তবে জায়েজ করে খাই’: চেয়ারম্যানের বক্তব্য ভাইরাল কাজীপুরে যমুনার ভাঙনে নদীগর্ভে অর্ধশত বিঘা ফসলি জমি উল্লাপাড়ায় নৌকা বাইচে সংঘর্ষ, ডুবে গেল দুই প্রতিযোগী নৌকা দুনিয়ার মোহ পেরিয়ে হৃদয়ের কাছে ফেরার গল্প ‘মোহমুক্ত হৃদয়’ শাহজাদপুরে দাম্পত্য কলহের জেরে লাঠির আঘাতে মায়ের কোলে ৯ মাসের শিশুর মৃত্যু

ঘুড়কা ইউনিয়নের চার ও চান্দাইকোনা ইউনিয়নের দুই ওয়ার্ড নিয়ে নতুন ইউনিয়ন গঠনের উদ্যোগ

রায়গঞ্জে নতুন ‘ভূঞাগাতী ইউনিয়ন’ গঠনের প্রস্তাব, গণশুনানিতে মতামত গ্রহণ

রাম সরকার বিপ্লব, রায়গঞ্জ প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৪:১৩:৩৬ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • / ৫৭৬ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় নতুন ‘ভূঞাগাতী ইউনিয়ন’ গঠনের প্রস্তাব নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সকাল ১১টায় উপজেলার ভূঞাগাতী বাসস্ট্যান্ডে এ গণশুনানি অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ঘুড়কা ইউনিয়নের ১, ২, ৩ ও ৪ নম্বর ওয়ার্ড এবং চান্দাইকোনা ইউনিয়নের ৮ ও ৯ নম্বর ওয়ার্ড নিয়ে নতুন ইউনিয়ন গঠনের প্রস্তাব করা হয়েছে। এ উদ্যোগের অংশ হিসেবে গত ৩০ সেপ্টেম্বর সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের গণশুনানিতে অংশগ্রহণের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

গণশুনানিতে উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল খালেক পাটোয়ারী, সহকারী কমিশনার (ভূমি) মো. রওশন কবির, রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান এবং সলঙ্গা থানার তদন্ত কর্মকর্তা মো. লুৎফর রহমান। এ ছাড়া স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন।

শুনানিতে প্রস্তাবিত নতুন ইউনিয়ন গঠনের যৌক্তিকতা, প্রশাসনিক সুবিধা, স্থানীয় উন্নয়ন এবং জনসেবা কার্যক্রম আরও সহজ ও গতিশীল করার বিষয়ে মতামত ও পরামর্শ গ্রহণ করা হয়।

সংশ্লিষ্টরা জানান, স্থানীয় বাসিন্দাদের মতামত, প্রশাসনিক প্রয়োজনীয়তা এবং প্রচলিত বিধিবিধান পর্যালোচনা করে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

তবে গণশুনানি অনুষ্ঠিত হলেও নতুন ‘ভূঞাগাতী ইউনিয়ন’ গঠনের বিষয়ে এখনো চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়নি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঘুড়কা ইউনিয়নের চার ও চান্দাইকোনা ইউনিয়নের দুই ওয়ার্ড নিয়ে নতুন ইউনিয়ন গঠনের উদ্যোগ

রায়গঞ্জে নতুন ‘ভূঞাগাতী ইউনিয়ন’ গঠনের প্রস্তাব, গণশুনানিতে মতামত গ্রহণ

আপডেট সময় : ০৪:১৩:৩৬ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬