সংবাদ শিরোনাম ::
সিরাজগঞ্জে মেয়াদোত্তীর্ণ দই সংরক্ষণ,প্রাণের ডিলারকে জরিমানা তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার গুরুত্ব তুলে ধরলেন বিদ্যুৎমন্ত্রী রায়গঞ্জের কোদলাদিগরে সুপার সিক্স ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত রায়গঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত প্রধান শিক্ষক-শিক্ষকদের দ্বন্দ্বে নষ্ট হচ্ছে শিক্ষার পরিবেশ, সবাইকে বদলির দাবি প্রত্যাশিত সিরাজগঞ্জের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংবর্ধনা পেলেন তিন দরিদ্র মেধাবী শিক্ষার্থী রায়গঞ্জে ২৬ মণ নিষিদ্ধ পিরানহা জব্দ, জরিমানা দুই ব্যক্তিকে সিরাজগঞ্জে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, জরিমানা ৩৫ হাজার টাকা নাহার অ্যাগ্রোর বিরুদ্ধে সরকারি জায়গা দখল করে মাটি ভরাটের অভিযোগ সিরাজগঞ্জে তিন জেলার ৬৫ চরমপন্থীর আত্মসমর্পণ, আদালতে জামিন

প্রত্যাশিত সিরাজগঞ্জের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংবর্ধনা পেলেন তিন দরিদ্র মেধাবী শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:৪০:১০ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • / ৫৪৪ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠন প্রত্যাশিত সিরাজগঞ্জের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে। এ উপলক্ষে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া তিন দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা ও আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) শহরের এসএস রোডে অবস্থিত ডব্লিউএফ রেস্টুরেন্টের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংবর্ধনা পাওয়া শিক্ষার্থীরা হলেন বেলকুচি উপজেলার মোছা. উম্মে হাফসা খাতুন, উল্লাপাড়া উপজেলার মো. আরিফুল ইসলাম এবং কামারখন্দ উপজেলার মো. খাইরুল ইসলাম। তাদের প্রত্যেককে শুভেচ্ছা স্মারক ও আর্থিক অনুদান দেওয়া হয়।

মো. শাহাদৎ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. হেলাল উদ্দিন। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক নূর-এ-আজম সিদ্দিক।

এ সময় সংগঠনের উপদেষ্টা প্রকৌশলী মো. আরিফুর রহমান, আরিফ হোসেন, যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার গোলাম মোস্তফা রুবেল, ইসমাইল হোসেন রুবেল, ছামিদুল ইসলাম, শহিদুল ইসলাম, রানা সরকার, ফিজার আহমেদ, মাসুদ রানা, রাব্বি, সোহেল রানা সোহাগ, ইমরান, সাগরসহ সংগঠনের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে সদস্যদের অংশগ্রহণে লটারির মাধ্যমে পুরস্কার বিতরণ করা হয়।

উল্লেখ্য, ২০১৮ সাল থেকে প্রত্যাশিত সিরাজগঞ্জ বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

প্রত্যাশিত সিরাজগঞ্জের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংবর্ধনা পেলেন তিন দরিদ্র মেধাবী শিক্ষার্থী

আপডেট সময় : ০২:৪০:১০ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬