সংবাদ শিরোনাম ::
সিরাজগঞ্জে মেয়াদোত্তীর্ণ দই সংরক্ষণ,প্রাণের ডিলারকে জরিমানা তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার গুরুত্ব তুলে ধরলেন বিদ্যুৎমন্ত্রী রায়গঞ্জের কোদলাদিগরে সুপার সিক্স ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত রায়গঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত প্রধান শিক্ষক-শিক্ষকদের দ্বন্দ্বে নষ্ট হচ্ছে শিক্ষার পরিবেশ, সবাইকে বদলির দাবি প্রত্যাশিত সিরাজগঞ্জের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংবর্ধনা পেলেন তিন দরিদ্র মেধাবী শিক্ষার্থী রায়গঞ্জে ২৬ মণ নিষিদ্ধ পিরানহা জব্দ, জরিমানা দুই ব্যক্তিকে সিরাজগঞ্জে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, জরিমানা ৩৫ হাজার টাকা নাহার অ্যাগ্রোর বিরুদ্ধে সরকারি জায়গা দখল করে মাটি ভরাটের অভিযোগ সিরাজগঞ্জে তিন জেলার ৬৫ চরমপন্থীর আত্মসমর্পণ, আদালতে জামিন

রায়গঞ্জে ২৬ মণ নিষিদ্ধ পিরানহা জব্দ, জরিমানা দুই ব্যক্তিকে

রাম সরকার বিপ্লব, রায়গঞ্জ প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৩:০৩:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • / ৫৪১ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের রায়গঞ্জে একটি মৎস্য আড়তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ। অভিযানে প্রায় ২৬ মণ মাছ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৮ হাজার টাকা।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে উপজেলার সলঙ্গা ইউনিয়নের কুতুবের চর মৎস্য আড়তে এ অভিযান চালানো হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রওশন কবিরের নেতৃত্বে অভিযানে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শরিফুল ইসলামসহ সংশ্লিষ্টরা অংশ নেন।

অভিযানকালে মাছের প্রকৃত মালিককে ঘটনাস্থলে পাওয়া যায়নি। তবে মাছের হেফাজতে থাকা দুই ব্যক্তিকে আটক করে প্রত্যেককে ১ হাজার টাকা করে মোট ২ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, জব্দ করা পিরানহাগুলো ময়মনসিংহ এলাকা থেকে কুতুবের চর মৎস্য আড়তে আনা হয়েছিল। প্রতি কেজি ২০০ টাকা হিসেবে ২৬ মণ বা প্রায় ১ হাজার ৪০ কেজি মাছের মূল্য দাঁড়ায় আনুমানিক ২ লাখ ৮ হাজার টাকা।

পরে জব্দ করা মাছগুলো নষ্ট না করে উপজেলার বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শরিফুল ইসলাম জানান, পিরানহা দেশীয় মাছের জন্য ক্ষতিকর একটি প্রজাতি। জলাশয়ে এ মাছ ছড়িয়ে পড়লে দেশীয় মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য হুমকির মুখে পড়তে পারে। এ কারণে দেশে পিরানহা মাছের চাষ ও বেচাকেনা নিষিদ্ধ রয়েছে।

তিনি আরও জানান, নিষিদ্ধ মাছের বিরুদ্ধে উপজেলা মৎস্য বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রায়গঞ্জে ২৬ মণ নিষিদ্ধ পিরানহা জব্দ, জরিমানা দুই ব্যক্তিকে

আপডেট সময় : ০৩:০৩:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬