রায়গঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত
- আপডেট সময় : ১১:০৬:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
- / ৫৫৯ বার পড়া হয়েছে
‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের রায়গঞ্জে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত হয়েছে।
রবিবার (৮ নভেম্বর) সকালে উপজেলা সমবায় কার্যালয় ও সমবায়ীদের আয়োজনে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য ভিপি মো. আয়নুল হক। এতে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রওশন কবির। স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন। এ সময় উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামছুল ইসলামসহ বিভিন্ন সমবায়ী সংগঠনের নেতাকর্মী ও সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জাতীয় সমবায় পুরস্কার-২০২৫-এ রায়গঞ্জের দুটি সমবায় সমিতির সাফল্যের বিষয়টি তুলে ধরা হয়। শ্রেষ্ঠ সমবায় সমিতি হিসেবে প্রথম স্থান অর্জন করেছে গুডনেইবারস রায়গঞ্জ মহিলা সমবায় সমিতি লিমিটেড। তৃতীয় স্থান অর্জন করেছে চান্দাইকোনা বহুমুখী ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড।
এ ছাড়া রায়গঞ্জ উপজেলার মহিলা সমবায় ক্যাটাগরিতে সফল সমবায়ী হিসেবে স্বীকৃতি পেয়েছেন চান্দাইকোনা আদর্শ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সম্পাদক মো. শহিদুল ইসলাম। সমিতিটি ১৯৮৩ সালের ১৪ ফেব্রুয়ারি ৪১৬ নম্বর নিবন্ধনে নিবন্ধিত হয়।















