সংবাদ শিরোনাম ::
নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচি ঘিরে কলেজে ছাত্রদল-শিবিরের বিক্ষোভ মিছিল ফুলজোড় ডিগ্রি কলেজে নিয়োগের আগেই নিরাপত্তা প্রহরীর দায়িত্বে জাকারিয়া সিরাজগঞ্জে মেয়াদোত্তীর্ণ দই সংরক্ষণ,প্রাণের ডিলারকে জরিমানা তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার গুরুত্ব তুলে ধরলেন বিদ্যুৎমন্ত্রী রায়গঞ্জের কোদলাদিগরে সুপার সিক্স ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত রায়গঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত প্রধান শিক্ষক-শিক্ষকদের দ্বন্দ্বে নষ্ট হচ্ছে শিক্ষার পরিবেশ, সবাইকে বদলির দাবি প্রত্যাশিত সিরাজগঞ্জের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংবর্ধনা পেলেন তিন দরিদ্র মেধাবী শিক্ষার্থী রায়গঞ্জে ২৬ মণ নিষিদ্ধ পিরানহা জব্দ, জরিমানা দুই ব্যক্তিকে সিরাজগঞ্জে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, জরিমানা ৩৫ হাজার টাকা

নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচি ঘিরে কলেজে ছাত্রদল-শিবিরের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১২:০৩:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • / ৫৪৩ বার পড়া হয়েছে

আজ ১০ নভেম্বর নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের কর্মসূচিকে কেন্দ্র করে সিরাজগঞ্জ সরকারি কলেজে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ও জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা।

মঙ্গলবার (১০ নভেম্বর) সিরাজগঞ্জ সরকারি কলেজের আমতলা থেকে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে এসএস রোডে অবস্থিত আওয়ামী লীগের কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান নেয়।

এ সময় ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং সেখানে অবস্থান কর্মসূচি পালন করেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখার সভাপতি মেহেদী হাসান ও সেক্রেটারি রায়হান খন্দকার। এছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখার আহ্বায়ক এস এম জুয়েল রানা, সদস্যসচিব রানা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রোমান আলিফসহ উভয় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচি ঘিরে কলেজে ছাত্রদল-শিবিরের বিক্ষোভ মিছিল

আপডেট সময় : ১২:০৩:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬