সংবাদ শিরোনাম ::
রায়গঞ্জে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন নীতিমালা বিষয়ক প্রচার কার্যক্রম অনুষ্ঠিত উন্নয়নবঞ্চিত শিয়ালকোলবাসীর সেবা করতেই চেয়ারম্যান প্রার্থী হয়েছি: জিব্রাইল হোসেন প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৬৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, তদন্তে মিলেছে সত্যতা সিরাজগঞ্জে নকশাবহির্ভূত ভবন নির্মাণের অভিযোগ ভূমি কর্মকর্তার বিরুদ্ধে রায়গঞ্জে উৎসবমুখর পরিবেশে একদিনের আদিবাসী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত তাড়াশে গরু চুরির মামলায় ৬ জন গ্রেপ্তার, উদ্ধার ২ গরু নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচি ঘিরে কলেজে ছাত্রদল-শিবিরের বিক্ষোভ মিছিল ফুলজোড় ডিগ্রি কলেজে নিয়োগের আগেই নিরাপত্তা প্রহরীর দায়িত্বে জাকারিয়া সিরাজগঞ্জে মেয়াদোত্তীর্ণ দই সংরক্ষণ,প্রাণের ডিলারকে জরিমানা তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার গুরুত্ব তুলে ধরলেন বিদ্যুৎমন্ত্রী

সিরাজগঞ্জের কামারখন্দে দুই সন্তানের জননীকে নিয়ে উধাও হয়ে গেছেন স্থানীয় একটি মসজিদের ইমাম

কামারখন্দ প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:২৭:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • / ৬৫৯ বার পড়া হয়েছে

বুধবার (২২ এপ্রিল) বিষয়টি স্থানীয়দের মাঝে জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে গত ১৩ এপ্রিল উপজেলার বাঁশবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটেছে বলে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে।

এলাকাবাসী, অভিযুক্ত ইমাম ও ওই নারীর পারিবারিক সূত্রে জানা গেছে, বাশঁবাড়িয়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমামতির পাশাপাশি একই গ্রামে ‘মিফতাহুল উলুম কওমিয়া হাফিজিয়া ক্যাডেট মাদ্রাসা’ নামে একটি প্রতিষ্ঠান পরিচালনা করেন হাফেজ ইমরান হোসেন নূরী (৩৭)। ইমরানের ছোট ছোট তিন কন্যা ও এক পুত্র সন্তান রয়েছে।

মাদ্রাসার পাশেই রয়েছে রানা সেখের বাড়ি। রানা তার স্ত্রী ইসমত আরা (৩৮) ও তার ছেলেকে নিয়ে বসবাস করতেন। তাদের একটি কন্যা সন্তান আছে, যার বিয়ে হয়ে গেছে। মাদ্রাসায় আসা যাওয়ার সুবাদে প্রায় সময়ই রানা সেখের বাড়িতে সময় কাটান ইমরান। ইমাম ইমরান ইসমত আরাকে শাশুড়ি বলে ডাকতেন। এক পর্যায়ে রানা সেখের স্ত্রী ইসমত আরা এবং ইমাম ইমরানের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রায় বছর তিনেক ধরে প্রতিবেশী ও স্থানীয়রা ইমরানকে একাধিকবার রানা সেখের বাড়ি যেতে নিষেধ করলেও বারণ শুনেননি ইমরান।

এসব অভিযোগ প্রসঙ্গে জানতে চেয়ে যোগাযোগের চেষ্টা করা হলে ইমরান হোসেন নূরীর মুঠোফোন বন্ধ পাওয়া গেছে।

রায়দৌলতপুর ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের ইউপি সদস্য আখিরুল ইসলাম বলেন, ঘটনাটি আমি শুনেছি। কিন্তু কোনো পক্ষ আমার কাছে আসেনি। তাই সামাজিকভাবে মীমাংসার চেষ্টাও করিনি।

কামারখন্দ থানার ওসি হাশমত আলী জানান, এ ব্যাপারে থানায় কেউ আসেনি। যদি কেউ লিখিত অভিযোগ দেয় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সিরাজগঞ্জের কামারখন্দে দুই সন্তানের জননীকে নিয়ে উধাও হয়ে গেছেন স্থানীয় একটি মসজিদের ইমাম

আপডেট সময় : ০১:২৭:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬