রায়গঞ্জে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন নীতিমালা বিষয়ক প্রচার কার্যক্রম অনুষ্ঠিত
- আপডেট সময় : ১১:৫৮:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
- / ৫৪৭ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জের রায়গঞ্জে ‘উদ্যোগ‘ (UDYOG) উপজেলা ভিত্তিক তরুণ উদ্যোক্তা চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি’র আওতায় তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন নীতিমালা বিষয়ক প্রচার কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) উপজেলা অডিটোরিয়ামে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব), রায়গঞ্জ শাখার আয়োজনে এবং বাংলাদেশ ব্যাংক, বগুড়ার সহযোগিতায় এ প্রচার কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সামছুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান প্রার্থী শেখ আব্দুর রাজ্জাক জুয়েল, উপজেলা যুবদলের সভাপতি আব্দুর রাজ্জাক রানা, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সোহাগসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও উপজেলার তরুণ সমাজের প্রতিনিধিরা।
অনুষ্ঠানে তরুণ উদ্যোক্তা চিহ্নিতকরণ, উদ্যোক্তা সৃষ্টি এবং সম্ভাবনাময় তরুণদের অর্থায়নের সুযোগ সম্পর্কে প্রচার ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
এ কর্মসূচির মাধ্যমে উপজেলার তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে উৎসাহিত করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
















