সংবাদ শিরোনাম ::
চলনবিলের বুকে সাড়ে তিনশ বছরের ইতিহাসের সাক্ষী বারুহাস ইমামবাড়া সলঙ্গায় হত্যা মামলায় বাবা-ছেলে গ্রেফতার কামারখন্দের আতিয়াকে রাজকীয় আয়োজনে বিয়ে দিলেন মামুন বিশ্বাস বিএনপিকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না: ইকবাল হাসান মাহমুদ টুকু তেঁতুলিয়া ইউপি নির্বাচন ঘিরে গণসংযোগে যুবদল নেতা ইকবাল হাসান শাহ তাড়াশে ঈদের আগে বেড়েছে গরু চুরি, আতঙ্কে খামারি ও কৃষকরা পোরশায় বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস পালিত, শ্রমিক অধিকারে গুরুত্বারোপ হাসপাতাল চত্বরে জলাবদ্ধতা দুর্ভোগে রোগী ও স্বজনেরা সাবেক এমপির গাড়িতে হামলার মামলায় আ.লীগ নেতা ইউপি চেয়ারম্যান গ্রেফতার তাড়াশে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

তাড়াশে কৃষিজমির উর্বর মাটি কাটার দায়ে ৪ ট্রাক জব্দ, ৪ চালকের কারাদণ্ড

তারাশ প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:২৩:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • / ৭৫০ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় অবৈধভাবে কৃষিজমির উপরিভাগের মাটি কেটে বিক্রি ও পরিবহনের অভিযোগে চারটি ড্রাম ট্রাক জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। একই সঙ্গে আটক চার চালককে ২৫ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে পৌর শহরের শোলাপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন—নাটোরের সিংড়া উপজেলার জয়নাল আবেদিনের ছেলে রাকিব হোসেন (২১), গুরুদাসপুর উপজেলার মহরম আলীর ছেলে ইসহাক আলী (২৪), বড়াইগ্রাম উপজেলার সজিব সরকারের ছেলে মেহেদি হাসান (২৪) এবং একই উপজেলার রজব আলীর ছেলে তামজিদ হোসেন (২৫)।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসান আহম্মেদ খান জানান, কৃষিজমির উর্বর উপরিভাগের মাটি অবৈধভাবে কেটে বিক্রি ও পরিবহনের অভিযোগে ঘটনাস্থলে অভিযান চালানো হয়। এ সময় চারটি ড্রাম ট্রাকসহ চালকদের আটক করা হয়।

পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রত্যেককে ১ লাখ টাকা করে মোট ৪ লাখ টাকা অর্থদণ্ড এবং ১৫ দিন করে কারাদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড পরিশোধ না করায় তাদের প্রত্যেকের সাজা আরও ১০ দিন বাড়িয়ে মোট ২৫ দিন করা হয়েছে।

দণ্ডপ্রাপ্তদের তাড়াশ থানা পুলিশের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং জব্দ করা ট্রাকগুলো পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

তাড়াশে কৃষিজমির উর্বর মাটি কাটার দায়ে ৪ ট্রাক জব্দ, ৪ চালকের কারাদণ্ড

আপডেট সময় : ১২:২৩:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬