তেলের পাম্প পরিদর্শনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ হাসান
- আপডেট সময় : ০৬:৫৭:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
- / ৭০৮ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার খালকুলা এলাকায় নর্থ বেঙ্গল সমবায় ফিলিং স্টেশন তেলের পাম্প পরিদর্শন করেছেন উপজেলা সহকারী কমিশন (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ. জেড. এম নাহিদ হাসান।
আজ রবিবার (২৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে তিনি নর্থ বেঙ্গল সমবায় ফিলিং স্টেশন ঘুরে দেখেন এবং তেলের সরবরাহ পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
এ সময় উপজেলা সহকারী কমিশন (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ. জেড. এম নাহিদ হাসান জানান,তেলের সংকটের মধ্যে কোনো ধরনের অনিয়ম বা মজুদদারি বরদাশত করা হবে না। কৃষকসহ সাধারণ মানুষ যাতে ন্যায্যভাবে তেল পায়, সে বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি। তিনি আরও জানান, কেউ কৃত্রিম সংকট সৃষ্টি বা তেল মজুদ করার চেষ্টা করলে প্রশাসনের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, নর্থ বেঙ্গল সমবায় ফিলিং স্টেশনে ম্যানেজার মো শাহাদাত হোসেনসহ র্যাব,পুলিশ ও আনসার সদস্যরা।












