সংবাদ শিরোনাম ::
কামারখন্দের আতিয়াকে রাজকীয় আয়োজনে বিয়ে দিলেন মামুন বিশ্বাস বিএনপিকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না: ইকবাল হাসান মাহমুদ টুকু তেঁতুলিয়া ইউপি নির্বাচন ঘিরে গণসংযোগে যুবদল নেতা ইকবাল হাসান শাহ তাড়াশে ঈদের আগে বেড়েছে গরু চুরি, আতঙ্কে খামারি ও কৃষকরা পোরশায় বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস পালিত, শ্রমিক অধিকারে গুরুত্বারোপ হাসপাতাল চত্বরে জলাবদ্ধতা দুর্ভোগে রোগী ও স্বজনেরা সাবেক এমপির গাড়িতে হামলার মামলায় আ.লীগ নেতা ইউপি চেয়ারম্যান গ্রেফতার তাড়াশে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার তাড়াশে বজ্রপাতে মৃত্যু,পরিবারের পাশে দাঁড়ালেন ইউএনও নুসরাত  তাড়াশে পুকুর সংস্কার করতে গিয়ে মিলল বিষ্ণু মূর্তি

সাবেক এমপির গাড়িতে হামলার মামলায় আ.লীগ নেতা ইউপি চেয়ারম্যান গ্রেফতার

সাব্বির মির্জা, তাড়াশ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৩২:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২ মে ২০২৬
  • / ৬১২ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের তাড়াশে বিএনপির সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নান তালুকদারের নির্বাচনি সভায় হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান ময়নুল হককে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১ মে) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বারুহাস ইউনিয়নের বড়পওতা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, ২০১৮ সালের ১২ ডিসেম্বর বারুহাস ইউনিয়নের বিনোদপুর বাজারে নির্বাচনী পথসভায় অংশ নিতে যান বিএনপির প্রার্থী আবদুল মান্নান তালুকদার। এ সময় আওয়ামী লীগ নেতা আবদুল আজিজের নির্দেশে অন্য আসামিরা সশস্ত্র হামলা চালিয়ে মান্নান তালুকদারের গাড়ি ভাঙচুর করে। সেই সঙ্গে নাশকতার উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণও ঘটায়। ওই সময় পুলিশ ও দলীয় নেতাকর্মীরা মানবঢাল তৈরি করে মান্নান তালুকদারের জীবন রক্ষা করেন। এ হামলায় বিএনপির শতাধিক নেতাকর্মী আহত হয়েছিলেন।

এ ঘটনায় ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর হত্যাচেষ্টা ও নাশকতার অভিযোগে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মো. আবদুল আজিজসহ ৯৯ নেতাকর্মীকে আসামি করে একটি মামলা করেন বারুহাস ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আসাদুজ্জামান। এতে অজ্ঞাত ৩০০ জনকে আসামি করা হয়েছিল। সেই মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি বারুহাস ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. ময়নুল হক।

এ ব্যাপারে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। আজ শনিবার তাকে আদালতে নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সাবেক এমপির গাড়িতে হামলার মামলায় আ.লীগ নেতা ইউপি চেয়ারম্যান গ্রেফতার

আপডেট সময় : ০৭:৩২:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২ মে ২০২৬