ট্রেনের ধাক্কায় বিশিষ্ট সাংবাদিক মনির মৃত্যু
- আপডেট সময় : ০৪:২৫:১৪ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
- / ৫৭৮ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জে বিশিষ্ট লেখক, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ সিরাজগঞ্জ জেলা কমিটির অন্যতম সদস্য কমরেড মনিরুজ্জামান খান মনি (৬০) ট্রেনের ধাক্কায় নিহত হয়েছেন।
সোমবার (২৭ অক্টোবর) বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার সদানন্দপুর শহীদ এম. মনসুর আলী রেল স্টেশনে ট্রেনের সাথে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই সে মারা যান। মনিরুজ্জামান খান মনি সিরাজগঞ্জ শহরের মুজিব সড়কস্থ মৃত আব্দুল আজিজ খানের ছেলে।
তার মৃত্যুতে সাংবাদিক সমাজ, সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গের মধ্য শোকের ছায়া নেমে এসেছে। কমরেড মনিরুজ্জামান মনি দৈনিক সিরাজগঞ্জ বার্তা পত্রিকার নির্বাহী সম্পাদক, কালচারাল স্কুল ‘অন্যভূবন’, অন্যভূবন মডার্ন ইংলিশ’ স্কুলের স্বত্বাধিকারী ছিলেন।
জিআরপি থানার ওসি জানান, নিহত মনিরুজ্জামান মনির কড্ডার মোড় শহীদ এম. মনসুর আলী রেললাইন পার হওয়ার সময় লালমনিরহাট থেকে ঢাকাগামী লালমনিরহাট এক্সপ্রেস ট্রেনের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। মরদেহ উদ্ধারের পর পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে।












