সংবাদ শিরোনাম ::
উন্নয়নবঞ্চিত শিয়ালকোলবাসীর সেবা করতেই চেয়ারম্যান প্রার্থী হয়েছি: জিব্রাইল হোসেন প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৬৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, তদন্তে মিলেছে সত্যতা সিরাজগঞ্জে নকশাবহির্ভূত ভবন নির্মাণের অভিযোগ ভূমি কর্মকর্তার বিরুদ্ধে রায়গঞ্জে উৎসবমুখর পরিবেশে একদিনের আদিবাসী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত তাড়াশে গরু চুরির মামলায় ৬ জন গ্রেপ্তার, উদ্ধার ২ গরু নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচি ঘিরে কলেজে ছাত্রদল-শিবিরের বিক্ষোভ মিছিল ফুলজোড় ডিগ্রি কলেজে নিয়োগের আগেই নিরাপত্তা প্রহরীর দায়িত্বে জাকারিয়া সিরাজগঞ্জে মেয়াদোত্তীর্ণ দই সংরক্ষণ,প্রাণের ডিলারকে জরিমানা তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার গুরুত্ব তুলে ধরলেন বিদ্যুৎমন্ত্রী রায়গঞ্জের কোদলাদিগরে সুপার সিক্স ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

উন্নয়নবঞ্চিত শিয়ালকোলবাসীর সেবা করতেই চেয়ারম্যান প্রার্থী হয়েছি: জিব্রাইল হোসেন

সোহান হোসেন
  • আপডেট সময় : ০১:৫২:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • / ৫৫৪ বার পড়া হয়েছে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর জন্মভূমি সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়ন। দীর্ঘ ১৭ বছর ধরে উন্নয়নবঞ্চিত এই ইউনিয়নের মানুষের সেবা করার লক্ষ্য নিয়ে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বারবার কারাবরণকারী ও জেলা বিএনপির অন্যতম সদস্য মো. জিব্রাইল হোসেন।

দীর্ঘ রাজনৈতিক জীবনে মামলা, হামলা ও কারাবরণসহ নানা প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন তিনি। এসবের পরও রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন বলে দাবি তাঁর। অর্ধশতাধিক মামলার আসামি হওয়ার কথাও জানিয়েছেন তিনি।

নিজের ওপর চলা নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে জিব্রাইল হোসেন বলেন, ৩৭টি মামলার আসামি হয়েছি। কারাগারে ছিলাম ১৭ বার। বাড়ি ভাঙচুর করেছে ৪ বার, ৩ বার দোকান ভাঙচুর ও ব্যবসা প্রতিষ্ঠান জিবরাইল প্লাস্টিক ফ্যাক্টরিতে হামলা চালিয়ে লুটপাট করেছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা।

রাজনীতিতে হাতেখড়ি ছাত্রদল থেকে, ভাসানী কলেজ শাখা ছাত্রদলের মাধ্যমে রাজনীতিতে হাতেখড়ি জিব্রাইল হোসেনের। এরপর ধাপে ধাপে দলীয় নেতৃত্বে উঠে আসেন তিনি। ২০০৮ সালে শিয়ালকোল ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদকের দায়িত্ব পান। পরবর্তী সময়ে ২০১৪ সালে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়ে দলকে সুসংগঠিত করতে কাজ করেন। এর স্বীকৃতিস্বরূপ তাঁকে সিরাজগঞ্জ জেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য করা হয়।

চেয়ারম্যান পদপ্রার্থী জিব্রাইল হোসেন বলেন, বিগত সময়ে শিয়ালকোল ইউনিয়নে প্রার্থী হওয়ার সুযোগ দেয়নি আওয়ামী লীগ। এবার তিনি আশাবাদী। বিগত দিনের আন্দোলন-সংগ্রামের স্বীকৃতিস্বরূপ দল আমাকে মনোনয়ন দেবে। দল মনোনয়ন দিলে বিজয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।

তিনি আরও বলেন, শিয়ালকোল ইউনিয়ন দীর্ঘদিন ধরে উন্নয়নবঞ্চিত। রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি সব ক্ষেত্রেই পিছিয়ে আছে এই জনপদ। এই বঞ্চনা দূর করে ইউনিয়নবাসীর সেবা করতেই তিনি চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছেন।

এদিকে স্থানীয় নেতাকর্মীদের দাবি, তৃণমূল থেকে উঠে আসা একজন ত্যাগী ও পরীক্ষিত নেতা হিসেবে জিব্রাইল হোসেনই শিয়ালকোলের জন্য যোগ্য প্রার্থী।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

উন্নয়নবঞ্চিত শিয়ালকোলবাসীর সেবা করতেই চেয়ারম্যান প্রার্থী হয়েছি: জিব্রাইল হোসেন

আপডেট সময় : ০১:৫২:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬