ফরিদপুরে আগামী ১৭–২০ জানুয়ারি মহা পবিত্র বিশ্ব ইসলামী সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হবে
- আপডেট সময় : ০৫:১২:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
- / ৯১৪ বার পড়া হয়েছে
জাকের পার্টির সুমহান প্রতিষ্ঠাতা, বিশ্ব ওলী হযরত মাওলানা শাহসূফী খাজা ফরিদপুরী (রহঃ) ছাহেবের বেছালত (ওফাত) স্মরণে মহা পবিত্র বিশ্ব ইসলামী সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হবে আগামী ১৭, ১৮, ১৯ ও ২০ জানুয়ারি। ফরিদপুরের ঐতিহাসিক বাইশরশি বিশ্ব জাকের মঞ্জিলে অনুষ্ঠিতব্য এই আন্তর্জাতিক সম্মেলনকে কেন্দ্র করে ইতোমধ্যে সারাদেশে ভক্ত-অনুরাগী ও নেতাকর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
আজ শুক্রবার বাদ আছর রাজধানীর বিশ্ব বেছালত মঞ্জিলে অত্যন্ত ভাবগম্ভীর ও আবেগঘন পরিবেশে সম্মেলনের এ তারিখ ঘোষণা করেন বিশ্ব ওলী কেবলাজান ছাহেবের আধ্যাত্মিক প্রতিনিধি ও জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী। এ সময় উপস্থিত ছিলেন জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. সায়েম আমীর ফয়সল।

তারিখ ঘোষণার মুহূর্তে মিলাদ-মাহফিল, তেলাওয়াতের ধ্বনি এবং মুহুর্মুহু তাকবীরের স্লোগানে মঞ্জিল প্রাঙ্গণে সৃষ্টি হয় অশ্রুসজল ও ভিন্ন আবহ। ভক্তমন্ডলীর গভীর আবেগে পরিবেশ হয়ে ওঠে আরও পবিত্র ও আধ্যাত্মিক।
ঘোষণার পূর্ব মুহূর্তে অনুষ্ঠিত হয় তেলাওয়াতে কালামে পাক ও মিলাদ মাহফিল, যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত আলেম-ওলামা, মুরিদ ও ভক্তরা অংশ নেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাকের পার্টির জেলা ও মহানগর সভাপতি, সহযোগী সংগঠনসমূহের কেন্দ্রীয় সাধারণ সম্পাদকসহ মূল দল ও সহযোগী সংগঠনসমূহের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।














