সংবাদ শিরোনাম ::
শাহজাদপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত সরকারি বাসাভাড়া নিলেও শ্রেণিকক্ষে অধ্যক্ষের বসবাসের অভিযোগ ফুলজোড় নদীর পুনর্জন্ম চান এলাকাবাসী, প্রবাহপথ পুনরুদ্ধার ও দূষণ বন্ধের দাবি রায়গঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স রায়গঞ্জে নতুন ‘ভূঞাগাতী ইউনিয়ন’ গঠনের প্রস্তাব, গণশুনানিতে মতামত গ্রহণ উল্লাপাড়ায় শহীদ জেহাদের কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করলেন বিএনপির শীর্ষ নেতারা বিশ্ব উরস শরীফ–২০২৭ উপলক্ষে বেলকুচিতে জাকের পার্টির দাওয়াতি ইসলামী জলসা ‘আমি চুরি করে খাই, তবে জায়েজ করে খাই’: চেয়ারম্যানের বক্তব্য ভাইরাল কাজীপুরে যমুনার ভাঙনে নদীগর্ভে অর্ধশত বিঘা ফসলি জমি উল্লাপাড়ায় নৌকা বাইচে সংঘর্ষ, ডুবে গেল দুই প্রতিযোগী নৌকা

র‍্যালি, আলোচনা সভা ও ভূমিকম্প-অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত

শাহজাদপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

শাহজাদপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:০০:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
  • / ৫৭৭ বার পড়া হয়েছে

‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের শাহজাদপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা এবং ভূমিকম্প ও অগ্নিকাণ্ডবিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।

গতকাল মঙ্গলবার (১২ অক্টোবর) সকাল ১১টায় উপজেলার নুকালি বহুপার্শ্বিক উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

নুকালি বহুপার্শ্বিক উচ্চ বিদ্যালয়ের সভাপতি আনিছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন।

আলোচনা সভায় দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি, জনসচেতনতা বৃদ্ধি এবং দুর্যোগ সহনশীল সমাজ গড়ে তোলার গুরুত্ব তুলে ধরা হয়।

অনুষ্ঠানের শেষপর্বে ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ পারভেজ আহমেদের নেতৃত্বে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড মোকাবিলায় করণীয় বিষয়ে একটি মহড়া প্রদর্শন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল-মামুন, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা রিপন আহমেদ, নুকালি বহুপার্শ্বিক উচ্চ বিদ্যালয়ের সভাপতি আনিছুর রহমানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

র‍্যালি, আলোচনা সভা ও ভূমিকম্প-অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত

শাহজাদপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আপডেট সময় : ১১:০০:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬