সিরাজগঞ্জ-১ আসনে জামায়াতের প্রার্থী মাওলানা শাহীনুর আলম, জনগণের সেবার অঙ্গীকার
- আপডেট সময় : ০৩:১৩:০৭ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
- / ৭০০ বার পড়া হয়েছে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-১ (কাজীপুর ও সদরের একাংশ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন জেলা জামায়াতের আমির মাওলানা শাহীনুর আলম।
বিগত সরকারের আমলে একাধিকবার কারাবন্দী হলেও তিনি আদর্শ থেকে বিচ্যুত হননি। দীর্ঘদিন ধরে তিনি তার নির্বাচনী এলাকায় শিক্ষা, সামাজিক উন্নয়ন ও মানবসেবামূলক কার্যক্রমের মাধ্যমে জনগণের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তুলেছেন।
মাওলানা শাহীনুর আলম বলেন, “আমি জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই। যারা বছরের পর বছর অবহেলিত থেকেছেন, তাদের প্রাপ্য অধিকার ও উন্নয়ন নিশ্চিত করাই আমার মূল লক্ষ্য।”
তিনি আরও জানান, আগামী নির্বাচনে তিনি জনগণের ভালোবাসা ও আস্থাকে পুঁজি করে ইতিবাচক পরিবর্তনের রাজনীতি প্রতিষ্ঠা করতে চান। স্থানীয় পর্যায়ে ইতোমধ্যে তিনি গণসংযোগ, মতবিনিময় সভা এবং তরুণ ভোটারদের নিয়ে প্রচারণা কার্যক্রম শুরু করেছেন।
নির্বাচনী এলাকায় তার প্রার্থিতা ঘিরে আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা এবং তৃণমূল পর্যায়ে জনপ্রিয়তা তাকে এই আসনে শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে তুলে ধরেছে।





















