সংবাদ শিরোনাম ::
সিরাজগঞ্জের টিএসআই ইনসাফের বিরুদ্ধে নারী কেলেঙ্কারিসহ নানা অভিযোগ, স্ত্রীর ৬ বাচ্চা নষ্টের অভিযোগ উল্লাপাড়ায় আওয়ামী লীগ আমলে নির্যাতিত, বিএনপির সময়ে ষড়যন্ত্রের শিকার রতন সিরাজগঞ্জে চিপস-পাস্তার কারখানায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, জরিমানা ভদ্রঘাট ইউপি নির্বাচন: বিএনপির মনোনয়ন ফরম নিলেন মির্জা আব্দুস সামাদ নির্বাচনের আগে হেয় করতেই সংবাদ প্রকাশের অভিযোগ চেয়ারম্যান প্রার্থীর চাঁদাবাজির মামলায় পদ স্থগিত, ক্ষমা চেয়ে ছাড় পেলেন বিএনপি নেতা উল্লাপাড়ার ১৪ ইউনিয়নে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ উদ্বোধন করবেন নূর কায়েম সবুজ রায়গঞ্জে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন নীতিমালা বিষয়ক প্রচার কার্যক্রম অনুষ্ঠিত উন্নয়নবঞ্চিত শিয়ালকোলবাসীর সেবা করতেই চেয়ারম্যান প্রার্থী হয়েছি: জিব্রাইল হোসেন প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৬৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, তদন্তে মিলেছে সত্যতা

উল্লাপাড়ার ১৪ ইউনিয়নে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ উদ্বোধন করবেন নূর কায়েম সবুজ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:৩৪:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • / ৫৬০ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় বিএনপির ১৪টি ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদে আগ্রহী প্রার্থীদের মধ্যে মনোনয়ন ফরম বিতরণ করা হবে আগামীকাল বৃহস্পতিবার (১৯ নভেম্বর)। সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির উদ্যোগে আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় বিজ্ঞান কলেজ সংলগ্ন এবিসি মাঠে এ কার্যক্রমের উদ্বোধন করবেন সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো. নূর কায়েম সবুজ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও উল্লাপাড়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য এম. আকবর আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট সিমকী ইমাম খান। এ ছাড়া বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত থাকবেন।

অনুষ্ঠানে সঞ্চালনা করবেন সিরাজগঞ্জ জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. মুরাদুজ্জামান মুরাদ।

আয়োজক সূত্রে জানা গেছে, উল্লাপাড়া উপজেলার ১৪টি ইউনিয়নের বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদে আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ে উপস্থিত হয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারবেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

উল্লাপাড়ার ১৪ ইউনিয়নে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ উদ্বোধন করবেন নূর কায়েম সবুজ

আপডেট সময় : ০৮:৩৪:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬