সংবাদ শিরোনাম ::
সিরাজগঞ্জের টিএসআই ইনসাফের বিরুদ্ধে নারী কেলেঙ্কারিসহ নানা অভিযোগ, স্ত্রীর ৬ বাচ্চা নষ্টের অভিযোগ উল্লাপাড়ায় আওয়ামী লীগ আমলে নির্যাতিত, বিএনপির সময়ে ষড়যন্ত্রের শিকার রতন সিরাজগঞ্জে চিপস-পাস্তার কারখানায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, জরিমানা ভদ্রঘাট ইউপি নির্বাচন: বিএনপির মনোনয়ন ফরম নিলেন মির্জা আব্দুস সামাদ নির্বাচনের আগে হেয় করতেই সংবাদ প্রকাশের অভিযোগ চেয়ারম্যান প্রার্থীর চাঁদাবাজির মামলায় পদ স্থগিত, ক্ষমা চেয়ে ছাড় পেলেন বিএনপি নেতা উল্লাপাড়ার ১৪ ইউনিয়নে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ উদ্বোধন করবেন নূর কায়েম সবুজ রায়গঞ্জে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন নীতিমালা বিষয়ক প্রচার কার্যক্রম অনুষ্ঠিত উন্নয়নবঞ্চিত শিয়ালকোলবাসীর সেবা করতেই চেয়ারম্যান প্রার্থী হয়েছি: জিব্রাইল হোসেন প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৬৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, তদন্তে মিলেছে সত্যতা

উল্লাপাড়ায় আওয়ামী লীগ আমলে নির্যাতিত, বিএনপির সময়ে ষড়যন্ত্রের শিকার রতন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:২০:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • / ৫৭৯ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার উল্লাপাড়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মো. রফিকুল ইসলাম রতন। আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক নির্যাতন ও ব্যবসায়িক ক্ষতির শিকার হয়েছেন তিনি। দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকলেও আওয়ামী লীগ সরকারের সময়ে নানা চাপ, হয়রানি ও অর্থ আদায়ের শিকার হন। বর্তমানে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হওয়ায় তাকে ঘিরে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

নিজের রাজনৈতিক অবস্থান তুলে ধরে মো. রফিকুল ইসলাম রতন জানান, ২০০১ সাল থেকেই তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। এম আকবর আলীর সময়ে তিনি ওয়ার্ড বিএনপির সদস্য ছিলেন। ২০১১ সালে আওয়ামী লীগ সরকারের সময়ে সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের সংসদ সদস্য শফিকুল ইসলামের পাঁচ বছরের মেয়াদেও তিনি বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দেননি। সে সময় তিনি পরিবহন ব্যবসায়ী সংগঠনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ওই সময়ে উল্লাপাড়া উপজেলা বিএনপির সভাপতি ছিলেন আজাদ।

মো. রফিকুল ইসলাম রতন বলেন, শফিকুল ইসলামের পর এইচ টি ইমাম সংসদ সদস্য হন। পরবর্তীতে তার ছেলে তানভীর ইমাম সংসদ সদস্য নির্বাচিত হলে উপজেলা বিএনপির সভাপতি আজাদকে গ্রেপ্তার করা হয়। এ খবর পেয়ে তিনি পালিয়ে যান। প্রায় চার-পাঁচ মাস ঢাকায় অবস্থান করতে বাধ্য হন। ওই সময় তার ব্যবসা-বাণিজ্য বন্ধ হয়ে যায় এবং ব্যবসা প্রতিষ্ঠানও বন্ধ করে দেওয়া হয়।

মো. রফিকুল ইসলাম রতনের অভিযোগ, ওই সময় উল্লাপাড়ার বড় ব্যবসায়ীদের তালিকা তৈরি করে তাদের আওয়ামী লীগের সংসদ সদস্যের সঙ্গে সম্পর্ক স্থাপনের প্রস্তাব দেওয়া হতো। বিভিন্ন মাধ্যমে তাকেও উল্লাপাড়ায় ফিরে তানভীর ইমামের সঙ্গে সম্পর্ক তৈরি করার পরামর্শ দেওয়া হয়। পরে তৎকালীন উল্লাপাড়া থানার ওসি তাকে ফোন করে ব্যবসা চালু করতে চাইলে উল্লাপাড়ায় ফিরে আসার কথা বলেন এবং সংসদ সদস্যের সঙ্গে সমঝোতা করিয়ে দেওয়ার আশ্বাস দেন। প্রায় ৪০০ কর্মচারীর জীবিকার কথা চিন্তা করে তিনি ফিরে আসার সিদ্ধান্ত নেন। তবে ফিরে আসার পর ভয়ভীতি দেখিয়ে তার কাছ থেকে অর্থ নেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

মো. রফিকুল ইসলাম রতন আরও বলেন, পরবর্তীতে চেয়ারম্যান নির্বাচনে তাকে প্রার্থী করার প্রলোভন দেখানো হয়। তৎকালীন চেয়ারম্যান আকমলকে বাদ দিয়ে তাকে চেয়ারম্যান বানানোর আশ্বাস দেওয়া হয়েছিল। সেই আশ্বাসে তৎকালীন সময়ে তার কাছ থেকে প্রায় ২০ লাখ টাকা নেওয়া হলেও শেষ পর্যন্ত তাকে মনোনয়ন দেওয়া হয়নি। এরপর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি করার আশ্বাস দেওয়া হয়। কিন্তু কমিটি গঠনের সময় সালেককে সভাপতি করা হয়। তাকে সভাপতি না করে কৌশলে সহ-সভাপতি করা হয় এবং সেই তালিকা ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়। পরে বিভিন্ন নেতার কাছে গিয়ে কমিটি থেকে নাম বাদ দেওয়ার চেষ্টা করেও তিনি সফল হননি।

মো. রফিকুল ইসলাম রতন জানান, ২০২১ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনেও তাকে চেয়ারম্যান করার আশ্বাস দিয়ে তার কাছ থেকে অর্থ নেওয়া হয়। কিন্তু মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন। এ সময় তাকে ডেকে নিয়ে নির্বাচনে দাঁড়ালে পুলিশ দিয়ে গ্রেপ্তার ও বিভিন্নভাবে হয়রানি করার হুমকি দেওয়া হয়েছিল বলে জানান তিনি। তবুও স্বতন্ত্র প্রার্থী হওয়ার সিদ্ধান্তে অটল থাকেন। পরে তাকে ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতির পদ থেকে বহিষ্কার করা হয় এবং ইউনিয়নজুড়ে মাইকিং করে বহিষ্কারের বিষয়টি প্রচার করা হয়।

নিজের বিএনপি সংশ্লিষ্টতার প্রমাণ হিসেবে মো. রফিকুল ইসলাম রতন জানান, ২০১৭ সালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে ১০ টাকা দিয়ে দলের প্রাথমিক সদস্যপদ গ্রহণের চাঁদা জমা দিয়েছিলেন তিনি। এ সংক্রান্ত রসিদও তার কাছে রয়েছে।

মো. রফিকুল ইসলাম রতন বলেন, আওয়ামী লীগ সরকারের পতনের আগেও বিএনপি নেতাকর্মীদের সঙ্গে তার যোগাযোগ ও সহযোগিতা ছিল। গত ১৭ বছরে দলের অনেক নেতাকর্মীকে আর্থিকভাবে সহযোগিতা করেছেন। ২০২৪ সালের ৫ আগস্টের পর আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন তিনি। শুধু তিনি নন, তার সঙ্গে প্রায় ৩০০ থেকে ৪০০ নেতাকর্মী বিএনপিতে যোগদান করেন বলেও জানান।

আসন্ন ২০২৬-২৭ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে উল্লাপাড়া সদর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী হওয়ায় মো. রফিকুল ইসলাম রতনের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। তার দাবি, নির্বাচনে তাকে প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচনা করে কিছু ব্যক্তি পুরোনো ছবি সামনে এনে আওয়ামী লীগের সঙ্গে তার সম্পৃক্ততা প্রমাণের চেষ্টা করছেন। ব্যবসা টিকিয়ে রাখা ও পরিস্থিতির চাপে সে সময় কিছু মানুষের সঙ্গে যোগাযোগ করতে হলেও তিনি আওয়ামী লীগের রাজনীতিতে স্বেচ্ছায় যুক্ত ছিলেন না; বরং নানা সময়ে বঞ্চিত ও নির্যাতিত হয়েছেন।

মো. রফিকুল ইসলাম রতন আরও বলেন, নির্বাচনে জয়ী হতে পারবেন না বুঝতে পেরে কিছু ব্যক্তি তাকে নির্বাচনী মাঠ থেকে সরিয়ে দিতে অপপ্রচার ও ষড়যন্ত্র চালাচ্ছেন। তবে এসব ষড়যন্ত্রে তিনি দমে যাবেন না। বিএনপির মনোনয়ন পেলে জনগণের সমর্থন নিয়ে নির্বাচনে অংশ নিতে চান তিনি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

উল্লাপাড়ায় আওয়ামী লীগ আমলে নির্যাতিত, বিএনপির সময়ে ষড়যন্ত্রের শিকার রতন

আপডেট সময় : ০১:২০:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬