সংবাদ শিরোনাম ::
সিরাজগঞ্জের টিএসআই ইনসাফের বিরুদ্ধে নারী কেলেঙ্কারিসহ নানা অভিযোগ, স্ত্রীর ৬ বাচ্চা নষ্টের অভিযোগ উল্লাপাড়ায় আওয়ামী লীগ আমলে নির্যাতিত, বিএনপির সময়ে ষড়যন্ত্রের শিকার রতন সিরাজগঞ্জে চিপস-পাস্তার কারখানায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, জরিমানা ভদ্রঘাট ইউপি নির্বাচন: বিএনপির মনোনয়ন ফরম নিলেন মির্জা আব্দুস সামাদ নির্বাচনের আগে হেয় করতেই সংবাদ প্রকাশের অভিযোগ চেয়ারম্যান প্রার্থীর চাঁদাবাজির মামলায় পদ স্থগিত, ক্ষমা চেয়ে ছাড় পেলেন বিএনপি নেতা উল্লাপাড়ার ১৪ ইউনিয়নে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ উদ্বোধন করবেন নূর কায়েম সবুজ রায়গঞ্জে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন নীতিমালা বিষয়ক প্রচার কার্যক্রম অনুষ্ঠিত উন্নয়নবঞ্চিত শিয়ালকোলবাসীর সেবা করতেই চেয়ারম্যান প্রার্থী হয়েছি: জিব্রাইল হোসেন প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৬৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, তদন্তে মিলেছে সত্যতা

চাঁদাবাজির মামলায় পদ স্থগিত, ক্ষমা চেয়ে ছাড় পেলেন বিএনপি নেতা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:১৫:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • / ৫৫৭ বার পড়া হয়েছে

দলীয় শৃঙ্খলাভঙ্গ, এক বিএনপি নেতাকে মারধর ও চাঁদাবাজির মামলায় অভিযুক্ত হওয়ায় উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. আজাদ হোসেনের সব দলীয় পদ স্থগিত করেছিল সিরাজগঞ্জ জেলা বিএনপি। তবে লিখিত মুচলেকা দিয়ে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা এবং ভবিষ্যতে দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত না হওয়ার অঙ্গীকার করায় তার ওপর থেকে স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে।

আজ শুক্রবার (২০ নভেম্বর) জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

চিঠিতে বলা হয়, এর আগে উপজেলা বিএনপির এক নেতাকে মারধর ও চাঁদাবাজির মামলার ঘটনায় আজাদ হোসেনের দলীয় সব পদ স্থগিত করা হয়েছিল। পরে তিনি এ বিষয়ে মুচলেকা দিয়ে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন। ভবিষ্যতে সাংগঠনিক নিয়মবহির্ভূত কোনো কর্মকাণ্ডে জড়িত না হওয়া এবং তার ভাইয়েরা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়ালে তাতে সম্পৃক্ত না হওয়ার শর্তে স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে।

এর আগে গত ২৬ জুলাই ২০২৬ তারিখে আজাদ হোসেনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল জেলা বিএনপি। তার লিখিত জবাব সন্তোষজনক বিবেচিত না হওয়ায় গত ৮ আগস্ট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তার সব দলীয় পদ স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।

জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর অনুমোদনে স্থগিতাদেশ প্রত্যাহারের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চাঁদাবাজির মামলায় পদ স্থগিত, ক্ষমা চেয়ে ছাড় পেলেন বিএনপি নেতা

আপডেট সময় : ১১:১৫:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬