সংবাদ শিরোনাম ::
সাপাহারে মাদ্রাসাছাত্রীকে নিপীড়নের চেষ্টার অভিযোগ, শিক্ষক গ্রেপ্তার চলনবিলের বুকে সাড়ে তিনশ বছরের ইতিহাসের সাক্ষী বারুহাস ইমামবাড়া সলঙ্গায় হত্যা মামলায় বাবা-ছেলে গ্রেফতার কামারখন্দের আতিয়াকে রাজকীয় আয়োজনে বিয়ে দিলেন মামুন বিশ্বাস বিএনপিকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না: ইকবাল হাসান মাহমুদ টুকু তেঁতুলিয়া ইউপি নির্বাচন ঘিরে গণসংযোগে যুবদল নেতা ইকবাল হাসান শাহ তাড়াশে ঈদের আগে বেড়েছে গরু চুরি, আতঙ্কে খামারি ও কৃষকরা পোরশায় বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস পালিত, শ্রমিক অধিকারে গুরুত্বারোপ হাসপাতাল চত্বরে জলাবদ্ধতা দুর্ভোগে রোগী ও স্বজনেরা সাবেক এমপির গাড়িতে হামলার মামলায় আ.লীগ নেতা ইউপি চেয়ারম্যান গ্রেফতার

ঝাঐল ইউনিয়নে উন্নয়ন প্রকল্প পরিদর্শনে ইউএনও ড. বিপাশা হোসাইন

প্রতিনিধি, কামারখন্দ
  • আপডেট সময় : ০১:৪২:৪৭ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
  • / ৬২৩ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঝাঐল ইউনিয়নে বাস্তবায়িত ও চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ড. বিপাশা হোসাইন।

বুধবার (২২ এপ্রিল ২০২৬) তিনি ইউনিয়নের বিভিন্ন স্থানে চলমান অবকাঠামোগত ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম সরেজমিনে ঘুরে দেখেন। পরিদর্শনকালে প্রকল্পগুলোর অগ্রগতি, কাজের মান এবং নির্ধারিত সময়সীমা অনুযায়ী বাস্তবায়ন নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এসময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ও ঝাঐল ইউনিয়ন পরিষদের প্রশাসক ডা. মনিরুল ইসলাম। তিনি প্রকল্প বাস্তবায়নে স্থানীয় জনগণের সম্পৃক্ততা ও স্বচ্ছতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

পরিদর্শন শেষে ইউএনও ড. বিপাশা হোসাইন বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রমের সুফল যেন দ্রুত ও সঠিকভাবে জনগণের কাছে পৌঁছায়, সে লক্ষ্যে নিয়মিত তদারকি অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঝাঐল ইউনিয়নে উন্নয়ন প্রকল্প পরিদর্শনে ইউএনও ড. বিপাশা হোসাইন

আপডেট সময় : ০১:৪২:৪৭ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬