সংবাদ শিরোনাম ::
কামারখন্দের আতিয়াকে রাজকীয় আয়োজনে বিয়ে দিলেন মামুন বিশ্বাস বিএনপিকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না: ইকবাল হাসান মাহমুদ টুকু তেঁতুলিয়া ইউপি নির্বাচন ঘিরে গণসংযোগে যুবদল নেতা ইকবাল হাসান শাহ তাড়াশে ঈদের আগে বেড়েছে গরু চুরি, আতঙ্কে খামারি ও কৃষকরা পোরশায় বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস পালিত, শ্রমিক অধিকারে গুরুত্বারোপ হাসপাতাল চত্বরে জলাবদ্ধতা দুর্ভোগে রোগী ও স্বজনেরা সাবেক এমপির গাড়িতে হামলার মামলায় আ.লীগ নেতা ইউপি চেয়ারম্যান গ্রেফতার তাড়াশে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার তাড়াশে বজ্রপাতে মৃত্যু,পরিবারের পাশে দাঁড়ালেন ইউএনও নুসরাত  তাড়াশে পুকুর সংস্কার করতে গিয়ে মিলল বিষ্ণু মূর্তি

তাড়াশে আড়াই কোটি টাকার বিদ্যুৎ বিল বকেয়া, ৬৫ গ্রাহকের বিরুদ্ধে মামলা

তারাশ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:৪৫:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • / ৮৯৫ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর আওতাধীন তাড়াশ জোনাল অফিসে প্রায় আড়াই কোটি টাকার বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। বকেয়া আদায়ে নিয়মিত মাইকিংসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হলেও কাঙ্ক্ষিত ফল পাওয়া যাচ্ছে না। এ অবস্থায় সরকারি রাজস্ব বৃদ্ধির লক্ষ্যে ৬৫ জন গ্রাহকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

সূত্র জানায়, তাড়াশ জোনাল অফিসের অধীনে প্রায় ৬৮ হাজার গ্রাহক রয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক গ্রাহক নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধে অনাগ্রহ দেখাচ্ছেন। এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা হিসেবে ৯০ দিনের মধ্যে বকেয়া পরিশোধ না করলে সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে এবং পরবর্তীতে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।

এ বিষয়ে তাড়াশ জোনাল অফিসের ডিজিএম (প্রকৌশলী) আজিজুল ইসলাম জানান, বর্তমানে প্রায় আড়াই কোটি টাকার নিয়মিত বকেয়া রয়েছে। এছাড়া তামাদি বকেয়ার পরিমাণ প্রায় ১৮ লাখ টাকা। বকেয়া আদায়ে গ্রাহকদের সচেতন করতে নিয়মিত মাইকিং করা হচ্ছে।

তিনি আরও বলেন, “বিদ্যুৎ বিল সরকারি রাজস্বের একটি গুরুত্বপূর্ণ অংশ। তাই সময়মতো বিল পরিশোধ করা প্রতিটি গ্রাহকের দায়িত্ব। ৯০ দিনের মধ্যে বিল পরিশোধ না করলে সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে এবং পরবর্তীতে মামলা দায়ের করা হচ্ছে।”

এ পর্যন্ত ৬৫ জন গ্রাহকের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, মামলা জটিলতায় জড়ানোর আগেই গ্রাহকরা তাদের বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ করবেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

তাড়াশে আড়াই কোটি টাকার বিদ্যুৎ বিল বকেয়া, ৬৫ গ্রাহকের বিরুদ্ধে মামলা

আপডেট সময় : ০৩:৪৫:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬