সংবাদ শিরোনাম ::
কামারখন্দের আতিয়াকে রাজকীয় আয়োজনে বিয়ে দিলেন মামুন বিশ্বাস বিএনপিকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না: ইকবাল হাসান মাহমুদ টুকু তেঁতুলিয়া ইউপি নির্বাচন ঘিরে গণসংযোগে যুবদল নেতা ইকবাল হাসান শাহ তাড়াশে ঈদের আগে বেড়েছে গরু চুরি, আতঙ্কে খামারি ও কৃষকরা পোরশায় বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস পালিত, শ্রমিক অধিকারে গুরুত্বারোপ হাসপাতাল চত্বরে জলাবদ্ধতা দুর্ভোগে রোগী ও স্বজনেরা সাবেক এমপির গাড়িতে হামলার মামলায় আ.লীগ নেতা ইউপি চেয়ারম্যান গ্রেফতার তাড়াশে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার তাড়াশে বজ্রপাতে মৃত্যু,পরিবারের পাশে দাঁড়ালেন ইউএনও নুসরাত  তাড়াশে পুকুর সংস্কার করতে গিয়ে মিলল বিষ্ণু মূর্তি

ঘুম থেকে উঠে দেখেন গোয়ালে দুইটি মহিষ নেই

সাব্বির মির্জা, তাড়াশ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:৩৩:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
  • / ৮৬৯ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের তাড়াশে আরশাফ আলী নামে এক কৃষকের বাড়ি থেকে দুইটি মহিষ চুরি হয়েছে।

বুধবার দিনগত রাতে উপজেলার নওগাঁ ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামে এ চুরির ঘটনা ঘটে।

এতে প্রায় ৭-৮ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন মহিষ মালিক আশরাফ আলী। বাঁশবাড়িয়া গ্রামের আশরাফ আলী বেশ কিছুদিন ধরে বাড়িতে মহিষ লালন-পালন করে আসছিলেন।

অন্যান্য দিনের মতো বুধবার (২২ এপ্রিল ) রাতেও বাড়ির উঠোনের পাশে গোয়াল ঘরে মহিষগুলো বেঁধে রাখেন। ভোরে ঘুম থেকে উঠে খাবার দিতে এসে আশরাফ আলী দেখেন, গোয়াল ঘরে মহিষ দুইটি নেই। পরে তিনি চুরির বিষয়টি বুঝতে পেরে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন। না পেয়ে থানা পুলিশকে বিষয়টি জানান।

কান্নাজড়িত কন্ঠে আশরাফ আলী বলেন, রাতে প্রবল বর্ষণের কারণে বাড়ির সবাই ঘুমে আচ্ছন্ন ছিল। এই সুযোগে চোরের দল মহিষগুলো চুরি করে নিয়ে গেছে। এতে আমার ৭-৮ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। অনেক কষ্টে টাকা জমিয়ে ও ধার দেনা করে মহিষগুলো কিনেছিলাম। ইচ্ছে ছিল সংসারে স্বচ্ছলতা ফেরাবো। কিন্তু চোরেরা আমাকে সর্বশান্ত করে দিয়ে গেল।

এ বিষয়ে তাড়াশ থানার অফিসার ইনচার্জ

( ওসি) মো হাবিবুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থান পরিদর্শন করে এসেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। মহিষ উদ্ধারে অভিযান চালানো হচ্ছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঘুম থেকে উঠে দেখেন গোয়ালে দুইটি মহিষ নেই

আপডেট সময় : ০৬:৩৩:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬