সংবাদ শিরোনাম ::
কামারখন্দের আতিয়াকে রাজকীয় আয়োজনে বিয়ে দিলেন মামুন বিশ্বাস বিএনপিকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না: ইকবাল হাসান মাহমুদ টুকু তেঁতুলিয়া ইউপি নির্বাচন ঘিরে গণসংযোগে যুবদল নেতা ইকবাল হাসান শাহ তাড়াশে ঈদের আগে বেড়েছে গরু চুরি, আতঙ্কে খামারি ও কৃষকরা পোরশায় বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস পালিত, শ্রমিক অধিকারে গুরুত্বারোপ হাসপাতাল চত্বরে জলাবদ্ধতা দুর্ভোগে রোগী ও স্বজনেরা সাবেক এমপির গাড়িতে হামলার মামলায় আ.লীগ নেতা ইউপি চেয়ারম্যান গ্রেফতার তাড়াশে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার তাড়াশে বজ্রপাতে মৃত্যু,পরিবারের পাশে দাঁড়ালেন ইউএনও নুসরাত  তাড়াশে পুকুর সংস্কার করতে গিয়ে মিলল বিষ্ণু মূর্তি

জ্বালানি সংকটে বাড়ছে লোডশেডিং, বিপাকে শিক্ষার্থীরা ও শ্রমজীবী মানুষ

সাব্বির মির্জা, তাড়াশ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:৩৭:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
  • / ৬৭০ বার পড়া হয়েছে

জ্বালানি সংকটের প্রভাবে সিরাজগঞ্জের তাড়াশে বেড়েছে লোডশেডিং, যার ফলে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন এসএসসি পরীক্ষা-র পরীক্ষার্থীরা।

বর্তমানে দেশজুড়ে পরীক্ষা চলমান থাকায় ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে শিক্ষার্থীদের পড়াশোনায় মারাত্মক ব্যাঘাত ঘটছে। পরীক্ষার্থী রাসেল রানা ,সোনালী আক্তার জানায়, পড়তে বসলে হঠাৎ করেই বিদ্যুৎ চলে যায়, কখনো আধা ঘণ্টা আবার কখনো এক ঘণ্টা পর ফিরে আসে। এতে প্রস্তুতিতে বড় ধরনের সমস্যা হচ্ছে।

লোডশেডিংয়ের প্রভাব পড়েছে শ্রমজীবী মানুষের জীবনেও। ব্যাটারিচালিত অটোরিকশা ঠিকমতো চার্জ দেওয়া যাচ্ছে না, ফলে আয় কমে গেছে চালকদের। অটোরিকশা চালক সবুজ হোসেন, জলিল প্রামাণিক বলেন, আগে একবার চার্জে সারাদিন গাড়ি চালানো গেলেও এখন তা সম্ভব হচ্ছে না।

স্থানীয়দের মতে, গরম পুরোপুরি শুরু হওয়ার আগেই এমন পরিস্থিতি উদ্বেগ বাড়াচ্ছে। দ্রুত সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে তাড়াশ জোনাল অফিসের ডিজিএম (প্রকৌশলী) আজিজুল ইসলাম জানান, তাড়াশ উপজেলায় প্রায় ১৮ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা থাকলেও সরবরাহ পাওয়া যাচ্ছে মাত্র ১৭ মেগাওয়াট। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় লোডশেডিং বেড়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জ্বালানি সংকটে বাড়ছে লোডশেডিং, বিপাকে শিক্ষার্থীরা ও শ্রমজীবী মানুষ

আপডেট সময় : ০৬:৩৭:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬