সংবাদ শিরোনাম ::
সিরাজগঞ্জের টিএসআই ইনসাফের বিরুদ্ধে নারী কেলেঙ্কারিসহ নানা অভিযোগ, স্ত্রীর ৬ বাচ্চা নষ্টের অভিযোগ উল্লাপাড়ায় আওয়ামী লীগ আমলে নির্যাতিত, বিএনপির সময়ে ষড়যন্ত্রের শিকার রতন সিরাজগঞ্জে চিপস-পাস্তার কারখানায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, জরিমানা ভদ্রঘাট ইউপি নির্বাচন: বিএনপির মনোনয়ন ফরম নিলেন মির্জা আব্দুস সামাদ নির্বাচনের আগে হেয় করতেই সংবাদ প্রকাশের অভিযোগ চেয়ারম্যান প্রার্থীর চাঁদাবাজির মামলায় পদ স্থগিত, ক্ষমা চেয়ে ছাড় পেলেন বিএনপি নেতা উল্লাপাড়ার ১৪ ইউনিয়নে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ উদ্বোধন করবেন নূর কায়েম সবুজ রায়গঞ্জে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন নীতিমালা বিষয়ক প্রচার কার্যক্রম অনুষ্ঠিত উন্নয়নবঞ্চিত শিয়ালকোলবাসীর সেবা করতেই চেয়ারম্যান প্রার্থী হয়েছি: জিব্রাইল হোসেন প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৬৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, তদন্তে মিলেছে সত্যতা

ভদ্রঘাট ইউপি নির্বাচন: বিএনপির মনোনয়ন ফরম নিলেন মির্জা আব্দুস সামাদ

সোহান সেখ
  • আপডেট সময় : ০৮:৪৮:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • / ৫৫৮ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন পেতে ফরম সংগ্রহ করেছেন ইউনিয়ন বিএনপির সভাপতি মির্জা আব্দুস সামাদ। রবিবার (২২ নভেম্বর) নেতাকর্মী, সমাজসেবক ও স্থানীয় মুরুব্বিদের দোয়া নিয়ে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

এ উপলক্ষে রবিবার সকাল সাড়ে ১০টার দিকে ভদ্রঘাট ইউনিয়ন বিএনপির কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী, সমাজসেবক ও স্থানীয় মুরুব্বিরা অংশ নেন। দোয়া মাহফিলে মির্জা আব্দুস সামাদের জন্য বিশেষ দোয়া করা হয়।

পরে মোটরসাইকেল, হাইয়েস ও সিএনজিযোগে শত শত নেতাকর্মী ও সাধারণ মানুষ তাঁকে সঙ্গে নিয়ে সিরাজগঞ্জ পৌর শহরের ভাসানী মিলনায়তনের উদ্দেশে রওনা হন। এ সময় নেতাকর্মীদের হাতে বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়। মির্জা আব্দুস সামাদের সমর্থনে নানা স্লোগানে মুখর হয়ে ওঠে সড়ক। পুরো যাত্রায় নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

বেলা ১২টার দিকে পৌর শহরের ভাসানী মিলনায়তনে সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির নেতাদের কাছ থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।

মনোনয়ন ফরম সংগ্রহের পর মির্জা আব্দুস সামাদ বলেন, দলের দুঃসময়ে আমি বিএনপির পাশে ছিলাম। প্রতিকূল পরিস্থিতিতেও দলের আদর্শ ও নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রাজনীতি করেছি। অতীতেও নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ হয়েছিল, কিন্তু আওয়ামী লীগের আমলে আমাকে ইচ্ছাকৃতভাবে পরাজিত করা হয়েছিল বলে আমি মনে করি। এবার জনগণের প্রত্যাশা পূরণ এবং সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে নির্বাচনে অংশ নিতে চাই।

তিনি আরও বলেন, ভদ্রঘাট ইউনিয়নের মানুষের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক। দল-মত নির্বিশেষে ইউনিয়নের সাধারণ মানুষ আমাকে ভালোবাসেন। আমি সবসময় মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। বিএনপি আমাকে দলীয় মনোনয়ন দিলে ইউনিয়নের মানুষের প্রত্যাশা পূরণে কাজ করব। ইনশাআল্লাহ, নির্বাচিত হতে পারলে ভদ্রঘাট ইউনিয়নকে একটি সুন্দর, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। দল আমাকে মনোনয়ন দিয়ে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিলে এই ইউনিয়ন বিএনপিকে উপহার দিতে সর্বোচ্চ চেষ্টা করব।

এ সময় তিনি দলের নেতাকর্মী ও ইউনিয়নবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, পাঁচ ধাপে সারাদেশে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে কামারখন্দ উপজেলার চারটি ইউনিয়ন পরিষদের নির্বাচন দ্বিতীয় ধাপে আগামী ৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভদ্রঘাট ইউপি নির্বাচন: বিএনপির মনোনয়ন ফরম নিলেন মির্জা আব্দুস সামাদ

আপডেট সময় : ০৮:৪৮:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬