৫৪ বছরের অপূর্ণ স্বপ্ন পূরণের প্রত্যয়ে রেজাউল করিমের নির্বাচনী যাত্রা শুরু
সিরাজগঞ্জ-১ আসনে জাকের পার্টির রেজাউল করিমের নির্বাচনী মাঠে সরব উপস্থিতি
- আপডেট সময় : ০২:২২:১২ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
- / ১০৫৮ বার পড়া হয়েছে
An event in Sirajganj involving local leaders discussing community development and political activities.
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-১ আসন (কাজিপুর ও সদর উপজেলার কিছু অংশ) থেকে জাকের পার্টির মনোনয়ন প্রত্যাশী হিসেবে নির্বাচনী কার্যক্রম শুরু করেছেন রেজাউল করিম বেলাল। তিনি ইতোমধ্যে বিভিন্ন ইউনিয়নে জনসভা, মতবিনিময় সভা ও র্যালি আয়োজন করে মাঠে নেমেছেন।
রেজাউল করিম জানান, তিনি জনগণের ভালোবাসা ও আস্থা অর্জনকে মূল শক্তি হিসেবে নিয়ে নির্বাচনে অংশ নিতে চান। তিনি বলেন, মানুষের যে আশা-আকাঙ্ক্ষা ও ন্যায্য দাবি রয়েছে, তা গত ৫৪ বছরে কেউ পূরণ করতে পারেনি। আমি সেই অপূর্ণ স্বপ্নগুলো পূরণের প্রত্যয়ে মাঠে নেমেছি।
তিনি আরও বলেন, যমুনার চরাঞ্চলসহ অবহেলিত এলাকার মানুষের সুখ-দুঃখের সঙ্গী হতে চান তিনি।
‘‘রাজনীতি আমার কাছে কোনো ব্যক্তিগত স্বার্থ নয়, এটি মানুষের কল্যাণ ও সমাজে ন্যায়ভিত্তিক পরিবর্তনের আন্দোলন,” — যোগ করেন রেজাউল করিম বেলাল।
উল্লেখ্য, রেজাউল করিম বেলাল গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছিলেন, তবে সে সময় নির্বাচনী পরিবেশ ও দলীয় সিদ্ধান্তের কারণে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ান। এবার তিনি পুনরায় জাকের পার্টির প্রতীক ‘গোলাপ ফুল’ নিয়ে নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছেন।
দলীয় সূত্রে জানা গেছে, রেজাউল করিমের নেতৃত্বে স্থানীয়ভাবে জাকের পার্টির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হয়েছে। তার নেতৃত্বে তরুণ ও নতুন ভোটারদের মধ্যে ইতিবাচক সাড়া তৈরি হচ্ছে।
















